বাংলা হান্ট ডেস্ক: এসআইআর (SIR)-এর সময়সীমা শেষ হয়ে এলেও বাকি প্রচুর কাজ। এই পরিস্থিতিতে জেলা শাসকদের আবেদন মেনে সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যায় এই সংক্রান্ত ঘোষণা করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। আগামী সাতদিন পর্যন্ত এসআইআর-এর শুনানির কাজ চললেও ২১ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন তিনি।
বাড়ল এসআইআর (SIR) শুনানির সময়সীমা
২০২৫ সালে অক্টোবর মাসে ভোটার তালিকা সংশোধন বা এসআইআরের কাজ শুরু হয়েছিল এবং কথা ছিল যে ১৪ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার পরেই হতে পারে বিধানসভা ভোটের ঘোষণা। কিন্তু এখনও নির্ধারিত সময়ের মধ্যে অনেক কাজ বাকি রয়েছে। তাই জন্য জেলা শাসকরা আবেদন করেছিল বাড়তি সময় চেয়ে।
চূড়ান্ত তালিকা প্রকাশ হতে পারে ফেব্রুয়ারির শেষে। মনোজ আগরওয়াল জানিয়েছেন শুনানির কাজ আরও ৭ দিন চলবে। বাকি কাজ শেষ হতে আরো ৭ দিন সময় লাগতে পারে। সেক্ষেত্রে ২১ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:SIR শুনানির ক্ষেত্রে নিয়ম বদল করল কমিশন! গণ্য হবে এই সার্টিফিকেটও, রয়েছে বিশেষ শর্ত
কয়েকটি জেলায় কাজ বাকি রয়েছে। যেমন উত্তর ও দক্ষিণ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা প্রভৃতি কেন্দ্রে শুনানির কাজ এখনও শেষ হয়নি। সে ক্ষেত্রে ৭০ থেকে ৮০ শতাংশ কাজ হয়ে গেলেও অল্প কিছু কাজ বাকি আছে। আশা করা হচ্ছে সাত দিনের মধ্যে সেগুলি মিটে যাবে।
আরও পড়ুন:অতিরিক্ত ঘাম হওয়া অযোগ্যতার মাপকাঠি নয়, কনস্টেবল নিয়োগ মামলায় রায় হাইকোর্টের

এসআইআর-এর সময়সীমা যদি না বাড়ত তাহলে আরও খারাপ পরিস্থিতি তৈরি হতে পারতো। কারণ বহু মানুষ এখনও পর্যন্ত শুনানিতে উপস্থিত হতে পারেনি বা সঠিক নথি দেখাতে পারেনি। সেক্ষেত্রে ১৪ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজ জমা দেওয়াটা খুবই তাড়াহুড়ো হত। সমস্ত দিক বিচার বিবেচনা করে নির্বাচন কমিশন জেলা শাসকদের আবেদনে সাড়া দিয়ে সময়সীমা বাড়ানোতে কিছুটা স্বস্তি উভয় পক্ষে।












