রাজ্য বকেয়া DA দিলে সরকারি কর্মীরা এক এক জন কত টাকা পাবেন? পেনশনভোগীরা কত পাবেন? হিসেব দেখুন

Published on:

Published on:

dearness allowance(136)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে বিরাট চাপে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) মহার্ঘ ভাতা মামলায় রাজ্যকে অবিলম্বে ডিএ’র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে মমতা সরকারকে। বাকিটাও মেটাতে হবে, তবে আগে এই ২৫%। রাজ্য মহার্ঘ ভাতা মেটালে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তরা কত টাকা হাতে পাবেন এই নিয়ে চলছে চর্চা।

বকেয়া নিয়ে চর্চা কর্মচারী মহলে, সরকার এখনও নীরব | Dearness Allowance

হিসেব বলছে, ২০০৮ সালে চাকরিতে ছিলেন এবং ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করছিলেন, তাহলে তিনি বকেয়া ডিএ-র পুরো টাকাই পাবেন। যদি কোনো কর্মচারী ২০০৭ সালে চাকরিরত ছিলেন কিন্তু কয়েক বছর পরে তিনি অবসর নিয়েছেন, তাহলেও সেই পরিমাণ বেসিকের উপরে তিনি বকেয়া ডিএ পাবেন। তাঁদের ক্ষেত্রে হবে আলাদা হিসাব। কর্মরত সময়ের বেতনের উপর এবং পরে পেনশনের উপর ভিত্তি করে বকেয়া প্রদান করা হবে।

অবসরপ্রাপ্তদের ক্ষেত্র পেনশনের নিরিখে বকেয়া ডিএয়ের অর্থাৎ ডিয়ারনেস রিলিফের হিসাব করা হবে। কোনও কর্মচারী যেদিন অবসর গ্রহণ করেছেন, সেদিন থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সেই হিসেব করে বকেয়া দেওয়া হবে। অবসরকালীন বেসিকের নিরিখে ২০০৮ চাকরিরত ছিলেন এবং ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়ার হিসাব করে তা পাবেন অবসরপ্রাপ্তরা।

dearness allowance(96)

আরও পড়ুন: যদি আপনি বেসরকারি চাকরি করেন তাহলে কি পাবেন যুবসাথীর ১৫০০ টাকা? জানুন নবান্নের নির্দেশ

সরকারি কর্মচারীদের প্রদত্ত হিসাব অনুযায়ী, গ্রুপ ‘এ’ কর্মচারীদের মাথাপিছু ১৩-১৩.৫ লাখ টাকা বকেয়া ডিএ রয়েছে। গ্রুপ ‘বি’ কর্মীদের বা ‘এ’ ক্যাটাগরির প্রাইমারি লেভেলের কর্মীদের মাথাপিছু ৯-৯.৫ লাখ টাকা, এবং গ্রুপ ‘বি’ নিম্ন পর্যায়ের কর্মীদের প্রায় ৬ লক্ষ টাকা এবং গ্ৰুপ ‘ডি’র কর্মীদের মাথাপিছু ৩-৩.৫ লাখ টাকার মতো বকেয়া রয়েছে। এর ২৫% তারা দাবি করতে পারেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। হিসেব বলছে, ২৫% বকেয়া মেটাতে গেলে রাজ্যকে এখন দিতে হবে ১০ হাজার ৪০০ কোটি টাকা।