Durga Puja 2026 Live Updates

মেঘলা আকাশ থেকে আজও বৃষ্টি শুরু! দ্বিতীয় সপ্তমীর দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়

Published on:

Published on:

south bengal weather(226)
Follow

বাংলাহান্ট ডেস্ক: আজ দ্বিতীয় সপ্তমী। গতকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আজও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া দপ্তর বলছে, আজ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কিছু জেলায়। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে স্বস্তির খবর হল, এরপর থেকে আর বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। সোমবার বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। এরপর অষ্টমী থেকে দক্ষিণবঙ্গে আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে।

রবিবারের পর থেকে আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। পুজোর মধ্যে আর দুর্যোগের সম্ভাবনা নেই। মঙ্গলবার পর্যন্ত কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা।

south bengal weather(266)

দ্বিতীয় সপ্তমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। অক্টোবরের শেষ থেকেই কমবে তাপমাত্রা। ভোর ও রাতের দিকে ঠান্ডার হালকা আমেজ অনুভূত হতে শুরু করবে। আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই ঘোরাফেরা করবে।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার টাকায় মা দুর্গার পুজো! অভিনব উদ্যোগ বাজিতপুর গ্রামের মহিলাদের

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

এদিন হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায়। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। আর বৃষ্টি হবে না উত্তরের জেলাগুলিতেও। আগামী সপ্তাহ থেকে নামবে তাপমাত্রাও।