বাংলাহান্ট ডেস্ক: ফের বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। গরম কাটিয়ে বৃহস্পতিতে ভিজেছে একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর বলছে, আজঅ হবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ইতিমধ্যে সতর্কতাঅ জারি করেছে আবহাওয়া দপ্তর। সবমিলিয়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা – এই চার জেলায়। এই সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির অধিক সম্ভাবনা। বাকি জেলাগুলিতেও এক দুটি অংশে সামান্য বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টি কিংবা ঝোড়ো হাওয়ার সতর্কতা নেই।
আজ শুক্রে ভিজবে দক্ষিণবঙ্গ। তবে কাল থেকে আবহাওয়া শান্ত হতে পারে। শনিবার থেকে ফের আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। তারপর থেকে শুষ্ক আবহাওয়াই থাকবে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও ভারী বৃষ্টিতে ভিজবে না দক্ষিণবঙ্গ।
আজ হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতাতেও। ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কম রয়েছে। এদিনঅ তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে থাকবে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হলে ফের বাড়বে তাপমাত্রা। বাড়বে ভ্যাপসা গরমও।

আরও পড়ুন: মিড-ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত, স্কুলগুলির জন্য ৯৯৭ কোটি বরাদ্দের হিসাব দিলেন মন্ত্রী
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রে। দার্জিলিং, কালিম্পং সহ সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রারও বিশেষ হেরফের হবে না চলতি সপ্তাহে। ঝড়-বৃষ্টির সতর্কতা আপাতত নেই।













