শনিতে আরও বৃষ্টি বাড়বে? দক্ষিণবঙ্গের কোন কোন জেলা আজ ভিজবে দেখে নিন আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather
Follow

বাংলাহান্ট ডেস্ক: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলছে চলতি সপ্তাহে। পুজো আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এদিকে আকাশের পরিস্থিতি দেখে মনে না শরৎকাল। আর কতদিন থাকবে এরম প্যাচ-প্যাচে আবহাওয়া? আজ কোথায় কোথায় বৃষ্টি? দেখে নিন আবহাওয়ার খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আজ শনিবার থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র ঝড়-বৃষ্টির প্রভাব কমবে ধীরে ধীরে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আজ থেকে দুর্যোগ কমবে। পরিষ্কার হবে আকাশ। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই শনিবার থেকে সতর্কতা নেই। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র।

শনিতে বিক্ষিপ্তভাবে ভিজতে দক্ষিণবঙ্গের এক-দুটি জেলার কিছু অংশ। তবে ভারী বৃষ্টি আর হবে না। বৃষ্টির দাপট আরও কমবে রবিবার থেকে। পুজোর আগে আবহাওয়ার উন্নতি হবে। স্বস্তি ফিরবে। আপাতত ভারী বৃষ্টি নিয়ে আর উদ্বেগ নেই। আগামী সপ্তাহে পরিস্থিতি স্বাভাবিক থাকার আশা করছে আবহাওয়া দপ্তর।

চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কম ছিল রাজ্যে। তবে এবার ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমায় তাপমাত্রা বাড়বে। দিনের বেলায় দোসর হবে ভ্যাপসা গরম ও অস্বস্তি। ওদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সেভাবে আর সম্ভাবনা এদিন থেকে না থাকলেও বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আজও কয়েক জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন: আগামী ৬ মাসে ৩৪৫০০ টাকা পাবেন গ্যারেন্টি! বর্ধমান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে বৃষ্টি হবে এদিনও। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়িতে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে ওপরের দিকের জেলাগুলিতে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে আবহাওয়ার উন্নতি হবে রবিবার থেকে। আগামীকাল থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।