বাংলাহান্ট ডেস্ক: শনিতে এসে কিছুটা বিশ্রাম বৃষ্টির। নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহে টানা ভিজেছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হয়েছে। পুজোর আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি। এবার কি আবহাওয়ার উন্নতি হবে? রবিবার ছুটির দিনে কোথায় কোথায় বৃষ্টি? দেখে নিন আবহাওয়ার আগাম খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া অফিস বলছে, রবিবার থেকে কমবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে এবার। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে গরম ও অস্বস্তি থাকবে। আগামীকাল বিক্ষিপ্তভাবে ভিজতে দক্ষিণবঙ্গের এক-দুটি জেলার কিছু অংশ। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
সোমবার থেকে বৃষ্টির দাপট কমবে আরও। টানা শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য কেবল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে। আপাতত আর বড় কোনও সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গের জন্য। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আজ থেকে দুর্যোগ কমবে। পরিষ্কার রোদ ঝলমলে আকাশ থাকবে।
আবহাওয়া দপ্তর বলছে, বর্ষা এখনও আনুষ্ঠানিক ভাবে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেয়নি। তাই বৃষ্টির পরিমাণ কম হলেও বাতাসে জলীয় বাষ্প থাকবে। ফলত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোথাও অল্প সময়ের জন্য বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমায় তাপমাত্রা বাড়বে। দিনের বেলায় দোসর হবে ভ্যাপসা গরম ও অস্বস্তি।

আরও পড়ুন: ‘কোটি কোটি টাকা দিয়ে ইউটিউবার ভাড়া করেছিল I-PAC’! তৃণমূলের ভেতরের সব কীর্তি ফাঁস করলেন তৃণমূলেরই ঋজু
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
এবারের মতো নিম্নচাপের প্রভাব কেটে গিয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে এবারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আর সেভাবে নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে যদিও।













