‘এটা অনুচিত…’, বৈভবের প্রসঙ্গে মনু ভাকেরকে প্রশ্ন করতেই তোলপাড় নেটমাধ্যম, গর্জে উঠলেন নেটিজেনরা

Published on:

Published on:

What did Manu Bhaker say about Vaibhav Sooryavanshi?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী বর্তমানে ক্রিকেট বিশ্বে নিজের দাপট প্রদর্শন করছেন। IPL-এ প্রায় প্রতিটি ম্যাচেই ক্রিকেট অনুরাগীদের মন জয় করছেন তিনি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বৈভব ধারাবাহিকভাবে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। এই আবহে অলিম্পিকে পদকজয়ী মনু ভাকেরকে (Manu Bhaker) বৈভব সূর্যবংশী সম্পর্কে একটি প্রশ্ন করা হয়েছিল। যেখানে তিনি ওই প্রশ্নের উত্তর দিলেও, বিষয়টি সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছে। মূলত, অলিম্পিকে পদকজয়ী একজন অভিজ্ঞ শুটারকে এহেন প্রশ্ন করা অনুচিত হয়েছে বলেই মনে করছেন অধিকাংশ নেটাগরিক। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

বৈভবের প্রসঙ্গে কী জানিয়েছেন মনু ভাকের (Manu Bhaker)?

মূলত, সোমবার দিল্লিতে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানের উপস্থিত হয়ে, মনু ভাকের বৈভব সূর্যবংশী সম্পর্কে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, ‘আমি বলব যে, যদি মেন্টরশিপ ভালো হয়, চারপাশের সঙ্গ ভালো হয় এবং চারপাশের মানুষজন ভালো হন, তাহলে বয়স কেবল একটি সংখ্যা। আর প্রতিভার কোনও বয়স নেই। বড় কিছু ষাটেও হয়, আবার তা ছয়েও হয়। তাই তার চারপাশের মানুষ যদি তাকে ভালো পরামর্শ দেন এবং সঠিক পথে পরিচালিত করে, আমি নিশ্চিত যে সে পরবর্তী বড় তারকা হয়ে উঠবে।’

এদিকে, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ২ টি ব্রোঞ্জ পদকজয়ী মনু ভাকেরের এই ইতিবাচক প্রতিক্রিয়াটি
নেটাগরিকদের মন জিতলেও সোশ্যাল মিডিয়ায় অন্য একটি বিষয়ে সমালোচনার ঝড় উঠেছে। এই প্রসঙ্গে
KKR-এর প্রাক্তন টিম ডিরেক্টর জয় ভট্টাচার্য এক্স-এ লিখেছেন: ‘বন্ধুরা, উনি একজন অলিম্পিক পদকজয়ী। বৈভব সূর্যবংশী সম্পর্কে উনি কী ভাবেন, তা জিজ্ঞাসা করা তাঁর অর্জন এবং খেলার প্রতি অবিচার। ক্রিকেট হল;এই দেশের সবচেয়ে বড় আবেগ; সূর্যবংশীকে নিয়ে শিরোনাম করার জন্য আপনাদের ক্রীড়া সম্পাদকদের আরেকজন সেলিব্রিটির উদ্ধৃতির প্রয়োজন নেই। পরেরবার আপনি বৈভব সূর্যবংশীকে মনু ভাকেরের ব্যাপারে জিজ্ঞেস করে দেখতে পারেন কী উত্তর পান।’

আরও পড়ুন: সূর্যকুমার যাদবের পর কে হবেন টিম ইন্ডিয়ার T20 অধিনায়ক? এই তারকা খেলোয়াড়কে ঘিরে শুরু জল্পনা

আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘এক মিনিট… অলিম্পিক পদকজয়ী শুটার মনু ভাকেরকে ক্রিকেটার বৈভব সূর্যবংশী সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। এটা কেমন সাংবাদিকতা? কোনও ক্রিকেটারকে কি কখনো উদীয়মান শুটারদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে?’ এদিকে, একজন ক্রিকেট অনুরাগী লিখেছেন, ‘অলিম্পিকে পদকজয়ী মনু ভাকেরকে বৈভব সূর্যবংশী সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। এই প্রশ্নটি কিছুটা অর্থহীন মনে হয়েছে, বিশেষ করে যেহেতু এই ধরণের প্রশ্ন সরাসরি খুব কমই করা হয়।’ এছাড়াও আরও কিছু ব্যবহারকারী আছেন যাঁরা একজন শুটারকে একজন ক্রিকেটার সম্পর্কে প্রশ্ন করার বিষয়টিতে ক্ষুব্ধ হয়েছেন।’

আরও পড়ুন: ১ মে থেকে বদলাবে LPG সিলিন্ডার বুকিংয়ের নিয়ম? গ্যাস ডেলিভারি সিস্টেমেও পরিবর্তন? মিলল আপডেট

অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মন্তব্য করেছেন যে, ক্রিকেটারদের অন্য ক্ষেত্রের খেলোয়াড়দের অর্জন সম্পর্কে খুব কমই বা কখনোই জিজ্ঞাসা করা হয় না। তাঁরা আরও বলেন, শুধুমাত্র বৈভব ক্রিকেটার বলেই এইভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। উল্লেখ্য যে, বৈভব সূর্যবংশী বর্তমানে ক্রিকেট বিশ্বে  একজন তারকা হয়ে উঠেছেন। তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে ১,০০০ T20 রান পূর্ণ করেন এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২ টি সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবেও বিবেচিত হচ্ছেন।