ছুঁয়েও দেখেননি আমিষ, খেতেন শুধু ফল, ‘রাম’ হয়ে উঠতে কী কী করেছিলেন রণবীর?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : রণবীর কাপুরের ‘রামায়ণ’ দু সপ্তাহেই ব্লকবাস্টার হিট। কিন্তু প্রথম দিকে তাঁর শ্রীরামের চরিত্রে অভিনয় নিয়ে তুঙ্গে উঠেছিল সমালোচনা। বলিউডে ‘রামায়ণ’ ছবির কাস্ট ঘোষণা হতেই শোরগোল পড়েছিল দর্শক মহলে। রণবীরকে (Ranbir Kapoor) রাম রূপে মেনে নিতে পারেননি অনেকেই। বিশেষ করে তাঁর গোমাংস খাওয়ার মন্তব্য নিয়ে হয়েছিল বিতর্ক।

রণবীরকে (Ranbir Kapoor) নিয়ে মুখ খোলেন ইন্দিরা

এবার রামায়ণ মুক্তি পাওয়ার পর রণবীরের পাশে দাঁড়ালেন তাঁর অনস্ক্রিন মা ‘কৌশল্যা’ অর্থাৎ অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণন। তিনি জানান, শুটিংয়ের সময় রণবীর নন, বরং ‘রাম’কেই দেখতেন তিনি। চরিত্রের প্রতি নিষ্ঠা রাখতে গিয়ে ছবির শুটিং চলাকালীন পুরোপুরি নিরামিশাষী হয়ে গিয়েছিলেন রণবীর।

What did Ranbir Kapoor do to become ram

কী জানালেন ইন্দিরা: ইন্দিরা জানান, এই পুরো ছবির শুটিং চলাকালীন সময়ে একফোঁটাও আমিষ ছোঁননি রণবীর। শুটিংয়ের দিনগুলিতে শুধুমাত্র ফল খেতেন তিনি এবং সঙ্গে চলত কঠোর শরীরচর্চা। তিনি জানান, সকালে ৩ ঘন্টা এবং সন্ধ্যায় ফের ৩ ঘন্টা ওয়ার্ক আউট করতেন তিনি।

আরও পড়ুন : বাঙালি ঝোল তো অনেক খেলেন, এবার চেখে দেখুন বিহারি স্টাইল হান্ডি চিকেন, রইল রেসিপি

কী ভিডিও ভাইরাল: প্রসঙ্গত, রামায়ণের কাস্ট ঘোষণা হতেই রণবীরের একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হতে শুরু করে, যেখানে তাঁকে বলতে শোনা যায়, তিনি গোমাংস ভক্ত। এর জেরেই রণবীরের (Ranbir Kapoor) বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়ে আমজনতার।

আরও পড়ুন : ইলিশ-কাতলা নয়, রোজের চেনা রুই দিয়েই রাঁধুন ভাপা, রইল জিভে জল আনা রেসিপি

বিতর্কের সূত্রপাত একটি ভিডিও থেকে। বছর ১৫ আগের ওই সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হতে বছর কয়েক আগে ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। প্রকাশ্যে গোমাংস ভক্ষণের কথা বলায় নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছিল রণবীরকে এরপর রামায়ণে রামের চরিত্রে তাঁর নাম ঘোষণা হতেই নতুন করে ছড়ায় ক্ষোভের আগুন।