‘আপনি তাহলে খান…’ বিগ বসের ঘরে সৃজলাকে এ কী বলে বসলেন সৌরভ!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : প্রতিযোগী হিসেবে পা রেখেই বিগ বস বাংলা (Bigg Boss Bangla) জমিয়ে দিয়েছেন সৌরভ দাস। প্রথম থেকে অবশ্য এই ঘরের সদস্য ছিলেন না তিনি। খেলার মাঝে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে যোগ দেন সৌরভ। কিন্তু তিনি আসার পর থেকে ঘরের পরিবেশটাই বদলে দিয়েছেন। তাঁর খেলা, বিশেষ করে তাঁর কৌতুক দক্ষতা বেশ পছন্দ করছেন দর্শকরা।

বিগ বসে (Bigg Boss Bangla) এ কী বললেন সৌরভ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিগ বসের ঘরের একটি দৃশ্য। সেখানে দেখা যায়, বিগ বসের কিচেন এরিয়াতে তনুশ্রীকে উদ্দেশ্য করে সৃজলা বলছেন, ‘তুই যখন আমার হাতে কলাটা দিলি, খোসা ছাড়াতে গিয়ে অর্ধেকটা কলা মাটিতে পড়ে গেল।’

What did saurav said to srijla in bigg boss bangla

কী বলেছেন সৌরভ: পাশ থেকে তখন সৌরভ বলেন, ‘সেটা তাহলে তোমার অক্ষমতা। একটা কলা খুলেও হাতে রাখতে পারো না’। সৃজলা নিজের পক্ষ নিয়ে বলে ওঠেন, ‘পারি না তো। কারণ আমি কলা খাই না’। এর উত্তরেই সৃজলাকে উদ্দেশ্য করে সৌরভ বলেন, ‘আপনি তো কিছুই খান না দেখছি। আপনি তাহলে খান কী?’

আরও পড়ুন : ভূরিভোজের মাঝে পেটকে দিন রেস্ট, রইল কাঁচকলা পেঁপে দিয়ে রুই মাছের ঝোল

নেটিজেনদের কী প্রতিক্রিয়া: সৌরভের কথা শুনেই হেসে ফেলেন রাজবীর (Bigg Boss Bangla)। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরাও। অনেকে সৌরভের ‘হিউমর’ এর প্রশংসা করেছেন। অনেকে বলছেন, সৌরভের আরও আগে আসা উচিত ছিল বিগ বসে।

আরও পড়ুন : সকলের কাছে ক্ষমা… রাজবীরের মা এসেই ঘুরিয়ে দিলেন বিগ বসের খেলা!

আবার কেউ কেউ বিষয়টিকে মোটেই ভালো ভাবে গ্রহণ করেননি। তাঁদের মতে, সৃজলাকে ‘অশ্লীল’ কটাক্ষ করেছেন সৌরভ। কথোপকথনটা ‘তুমি’ দিয়েই শুরু করেছিলেন তিনি। কথাটাকে ঘুরিয়ে বলবেন বলেই ‘আপনি’ বলেন সৌরভ। তবে সৃজলার এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি সেই মুহূর্তে।