বাংলাহান্ট ডেস্ক : মাধ্যমিক শেষ হয়ে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক (Higher Secondary Exam)। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। সংসদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, যত দ্রুত সম্ভব পরীক্ষার ফলাফল বের করার পরিকল্পনা করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ৫০ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।
কবে বেরোবে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Exam) রেজাল্ট?
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিন থেকেই রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ঘুরছেন সংসদ সভাপতি। এদিন বীরভূমে ভিজিটে এসে প্রথমে বোলপুরের একটি পরীক্ষা কেন্দ্রে যান তিনি। তারপর সিউড়ির দুটি পরীক্ষা কেন্দ্রেও পরিদর্শনে যান সংসদ সভাপতি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরীক্ষার সম্ভাব্য ফলাফলের দিনক্ষণের বিষয়ে জানান তিনি।

চলছে তিন ধরণের পরীক্ষা: উল্লেখ্য, এবার মূলত তিন ধরণের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। রেগুলার পড়ুয়াদের চলছে চতুর্থ সেমিস্টার। অন্যদিকে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং পুরনো পদ্ধতিতে উচ্চমাধ্যমিকও চলছে একই সঙ্গে।
আরও পড়ুন : স্লট বদলের সঙ্গে নায়ক নায়িকাই পরিবর্তন! নতুন মেগার কোপে ৪ মাসেই অঘটন জলসায়
রয়েছে কড়া নিরাপত্তা: এ বছর মোট ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন পরীক্ষার্থী দিচ্ছে উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam)। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যাই বেশি। উচ্চ মাধ্যমিকের জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। চলছে কড়া চেকিং।
আরও পড়ুন : মিলল না জামিন, আরও পেছোলো শুনানি, ভোগান্তি অব্যাহত রাজপালের
অন্যদিকে পরীক্ষার সময়ে যাতে পরীক্ষার্থীদের কোনও সমস্যা না হয়, তার জন্য যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। যাতে কোনও ভারী যান চলাচল না করে সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে।












