আরও কড়া যাচাই প্রক্রিয়া, ভেরিফিকেশনে এই ‘ভুল’ ধরা পড়লেই নাম বাদ অন্নপূর্ণা ভাণ্ডারে

Published on:

Published on:

Annapurna Bhandar Portal Goes Live Who Will Get 3000 Who Will Be Left Out
Follow

বাংলাহান্ট ডেস্ক : জুন থেকেই চালু হয়ে যাবে রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন। লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারাও পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। তবে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা যাচাই করার নির্দেশ জেলাশাসকদের দিয়েছে সরকার।২৫ মে তালিকা তলব করা হয়েছে। এতে অনেকের নাম বাদ পড়বে বলে খবর।

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) থেকে কাদের নাম বাদ?

সরকারি গাইডলাইন বলছে, লক্ষ্মীর ভাণ্ডারে এমন অনেক নাম রয়েছে যেগুলি মৃত, অনুপস্থিত ভোটার। এই অ্যাকাউন্টগুলিতে টাকা যাচ্ছে কিনা তা যাচাই করা হবে। কাদের নাম বাদ যাবে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে?

Which names will be omitted in Annapurna Bhandar

কারা পাবেন না টাকা: জানা যাচ্ছে, ভারতের নাগরিক নয়, অনুপ্রবেশকারী এমন কারোর কাছে সরকারি অনুদানের টাকা যাচ্ছে কিনা তা যাচাই করা হবে। কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে বেতন বা পেনশন সহ স্থায়ী সরকারি চাকরি, যেকোনো সরকারি উদ্যোগ, পুরসভা, পঞ্চায়েত, লোকাল বডি, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত শিক্ষক বা অশিক্ষকদের বাদ দেওয়া হবে তালিকা থেকে।

আরও পড়ুন : ‘দিদি নাম্বার ওয়ান’এও পালাবদল? রচনার জায়গায় এলেন কে?

কড়া যাচাই প্রক্রিয়া: যারা আয়কর দেন তারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)। নতুন করে যারা আবেদন জানাবেন, প্রথমে বিডিও এবং এসডিও যাচাই করবেন। এরপর রিপোর্ট দেওয়া হবে জেলাশাসকের কাছে। এসআইআর চলাকালীন যাদের নাম ডিলিটেড, স্থানান্তরিত এবং অ্যাবসেন্ট হিসেবে বাদ গিয়েছে তারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা।

আরও পড়ুন : অভিনয়ে তুখোড়, পড়াশোনার দৌড় কতদূর ‘তটিনী’ তৃণার, জানেন?

২৫-৬০ বছর বয়সীরা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। যারা সিএএর জন্য আবেদন করেছেন বা প্রক্রিয়া চলছে তারাও পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার।