বাংলাহান্ট ডেস্ক : আগামী ৩ অক্টোবর, শনিবার যুবভারতীতে ভারত বনাম ব্রাজিলের ম্যাচ (India vs Brazil)। ঐতিহাসিক ম্যাচ দেখতে দর্শকদের উৎসাহের অন্ত নেই। এদিকে এই ম্যাচকে কেন্দ্র করে শহরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর পুলিশ প্রশাসন। সবকিছু যাতে ঠিকঠাক থাকে তা নিশ্চিত করতে গত কয়েকদিনে দফায় দফায় যুবভারতী পরিদর্শন করেছেন বিধাননগর পুলিশ কমিশনারেট সহ রাজ্য পুলিশের শীর্ষস্থানীয় আধিকারিকরা।
ব্রাজিলের ম্যাচ (India vs Brazil) নিয়ে সাংবাদিক বৈঠক
বৃহস্পতিবার সল্টলেক স্টেডিয়ামে সাংবাদিক বৈঠক করেন বিধাননগর পুলিশ কমিশনারেট অমিত রাঠোর। সেখানেই নিরাপত্তা সংক্রান্ত একাধিক নির্দেশিকা জারি করেন তিনি। ম্যাচের দর্শকদের জন্য একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে।

কোন কোন জিনিস নিষিদ্ধ: জানা যাচ্ছে, ভিড়ের কারণে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দর্শকদের বিকেল ৫ টার মধ্যেই স্টেডিয়ামে পৌঁছানোর পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়াও নিরাপত্তার কারণে স্টেডিয়ামের ভেতরে আতশবাজি, স্মোক ক্যান্ডেল, লাইটার, সিগারেট বা অন্য কোনও দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধের তালিকায় রাখা হয়েছে, লেজার লাইট, যেকোনো ধরণের খাবার, জলের বোতল, ব্যানার বা পোস্টার। দর্শকদের জন্য প্রত্যেক গ্যালারিতে খাবার ও জলের ব্যবস্থা থাকবে।
আরও পড়ুন : চষে বেড়ান উত্তর থেকে দক্ষিণ, পুজোয় রাতে বাড়ি ফেরানোর জন্য স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলের
কী নির্দেশ পুলিশের: পুলিশের (India vs Brazil) তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোনও ধরণের নিষিদ্ধ বা ধারালো বস্তু, অ্যালকোহল বা মাদক জাতীয় পদার্থ নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জানা যাচ্ছে, স্টেডিয়ামে প্রবেশ করার সময়ে তিন স্তরের তল্লাশি ব্যবস্থা থাকবে। দর্শকদের কাছে থাকা ডিজিটাল টিকিটও পরীক্ষা করা হবে তিন দফায়।
আরও পড়ুন : আর বুক করতে হবে না সিলিন্ডার, নতুন ৫০ লক্ষ কানেকশন দেওয়ার উদ্যোগ সরকারের
স্বাভাবিক ভাবেই ব্রাজিলের ম্যাচ ঘিরে দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে। স্টেডিয়ামের প্রবেশ পথে যাতে অতিরিক্ত ভিড় না হয় তা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় তার জন্য ম্যাচ শুরুর অন্তত দু ঘন্টা আগে স্টেডিয়ামে পৌঁছাতে পরামর্শ দেওয়া হয়েছে।













