বিশ্বের ৩০ টি ব্যস্ততম রেল স্টেশনের মধ্যে ভারতে আছে ৬ টি! তালিকায় কত নম্বরে রয়েছে হাওড়া-শিয়ালদহ?

Published on:

Published on:

Which stations are on the list of busiest railway stations in world?
Follow

বাংলা হান্ট ডেস্ক: সমগ্র বিশ্বজুড়ে গণপরিবহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে বিবেচিত হয় রেলপথ। এমতাবস্থায়, সমগ্র বিশ্বে এমন কয়েকটি ব্যস্ততম রেল স্টেশন (Busiest Railway Stations) রয়েছে যেগুলির মাধ্যমে দৈনিক লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। এদিকে, জনসংখ্যার দিক থেকে ভারত বিশ্বের বৃহত্তম দেশ হলেও বিশ্বের শীর্ষ ৫ টি ব্যস্ততম রেল স্টেশনের মধ্যে একটিও ভারতীয় স্টেশন নেই। বরং, এই তালিকার সবগুলি স্টেশনই জাপানে অবস্থিত।

বিশ্বের ৩০ টি ব্যস্ততম রেল স্টেশনের (Busiest Railway Stations) মধ্যে ভারতে আছে ৬ টি!

এদিকে, এই তালিকায় শীর্ষ ১০-এর মধ্যে ভারতের ২ টি স্টেশন রয়েছে। অপরদিকে শীর্ষ ২০-র মধ্যে রয়েছে ৪ টি স্টেশন। এছাড়াও, শীর্ষ ৩০-এর তালিকার মধ্যে রয়েছে ৬ টি ভারতীয় স্টেশন। জানিয়ে রাখি যে, ভারতের পড়শি দেশে চিন থেকে মাত্র ৩ টি স্টেশন এই তালিকায় রয়েছে। তবে, বিশ্বের ব্যস্ততম রেল স্টেশনের তালিকায় দাপট বজায় রেখেছে জাপান। ব্যস্ততম ৩০ টি রেল স্টেশনের মধ্যে জাপানের ২০ টি স্টেশন রয়েছে। এদিকে, ফ্রান্স থেকেও একটি স্টেশন আছে।

Which stations are on the list of busiest railway stations in world?

জানিয়ে রাখি, জাপানের শিনজুকু স্টেশনে বার্ষিক যাত্রী সংখ্যা ১.১৬ বিলিয়ন। এর ফলে এটি বিশ্বের ব্যস্ততম রেল স্টেশন হিসাবে বিবেচিত হচ্ছে। এছাড়াও ১.০২ বিলিয়ন যাত্রী চলাচলের নিরিখে শিবুয়া স্টেশন রয়েছে দ্বিতীয় স্থানে। এদিকে, ইকেবুকুরো স্টেশনে বার্ষিক যাত্রী সংখ্যা ৮৪২ মিলিয়ন। এই স্টেশন রয়েছে তৃতীয় স্থানে। অপরদিকে, বার্ষিক ৭৫০ মিলিয়ন যাত্রী চলাচলের পরিপ্রেক্ষিতে ওসাকা/উমেদা স্টেশন রয়েছে চতুর্থ স্থানে। এছাড়াও, এই তালিকায় ইয়োকোহামা স্টেশন রয়েছে পঞ্চম স্থানে। ওই স্টেশনে বার্ষিক ৭১০ মিলিয়ন যাত্রী যাতায়াত করেন।

আরও পড়ুন: করে দেখাচ্ছে বিজেপি সরকার! পশ্চিমবঙ্গ হতে চলেছে দেশের নতুন টেকনোলজি হাব, তৈরি রোডম্যাপ

ভারতের ব্যস্ততম স্টেশন: এই তালিকায় হাওড়া স্টেশন ষষ্ঠ স্থানে রয়েছে। এই স্টেশনটি বার্ষিক ৫৪৭ মিলিয়ন যাত্রী সামলায়। এছাড়াও, শিয়ালদহ ৪৩৮ মিলিয়ন যাত্রী সংখ্যার  অষ্টম স্থানে রয়েছে। পাশাপাশি, তৃতীয় স্থানে রয়েছে পাটনা জংশন (বার্ষিক ৩১০ মিলিয়ন যাত্রী)। এছাড়াও মহারাষ্ট্রের কল্যাণ জংশন (বার্ষিক ২৯২ মিলিয়ন যাত্রী) রয়েছে ১৩ তম স্থানে। ২১ এবং ২৩ তম স্থানে রয়েছে যথাক্রমে থানে জংশন (বার্ষিক ২৩৮ মিলিয়ন যাত্রী) এবং চেন্নাই সেন্ট্রাল (বার্ষিক ২৩৭ মিলিয়ন যাত্রী) স্টেশন।

আরও পড়ুন: অভিষেক ম্যাচেই দাপট মানব সুথারের! আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেট নিয়ে গড়লেন দুর্ধর্ষ রেকর্ড

এই তালিকায় চিনের ৩ টি স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে। ১৮ তম স্থানে রয়েছে সাংহাই হংকিয়াও (বার্ষিক ২৫০ মিলিয়ন যাত্রী)। এদিকে, এবং বেইজিং সাউথ স্টেশন রয়েছে ২২ তম স্থানে (বার্ষিক ২৪১ মিলিয়ন যাত্রী)। এছাড়াও, তিয়ু শিলু স্টেশন বার্ষিক ২০৩ মিলিয়ন যাত্রীর পরিপ্রেক্ষিতে এই তালিকায় ৩০ তম স্থানে রয়েছে। এদিকে, জাপান, চিন এবং ভারত ছাড়াও ফ্রান্স থেকে মাত্র একটি স্টেশন ৩০ টি ব্যস্ততম রেল স্টেশনের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। সেটি হল গার দ্যু নর্ড স্টেশন। এই স্টেশনটি বার্ষিক ২৫৭ মিলিয়ন যাত্রীর নিরিখে এই তালিকায় ১৬ নম্বরে রয়েছে।