বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপ বর্তমানে চূড়ান্ত উত্তেজক পর্যায়ে পৌঁছেছে। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সুপার ৮ পর্বের গ্রুপ ১ থেকে সেমিফাইনালে তাদের স্থান নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত পারফরম্যান্স এবং শক্তিশালী নেট রান রেটের মাধ্যমে শীর্ষস্থান ধরে রেখেছে। এবার গ্রুপের দ্বিতীয় সেমিফাইনালিস্ট দল নির্ধারণ করা হবে। আগামী ১ মার্চ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ভারত (Team India) এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সম্পন্ন হতে চলা ম্যাচের ফলাফলেই গ্রুপ ১-র দ্বিতীয় সেমিফাইনালিস্ট নির্ধারিত হবে।
যেকোনও মূল্যে টিম ইন্ডিয়াকে (Team India) ম্যাচটি জিততে হবে:
জানিয়ে রাখি যে, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ওই ম্যাচটি এটি ‘ ডু অর ডাই’ পরিস্থিতি তৈরি করেছে। সেমিফাইনালে পৌঁছতে হলে টিম ইন্ডিয়াকে এই ম্যাচটি জিততেই হবে। বর্তমানে, সুপার ৮-এ ২ টি ম্যাচের পর ভারতের কাছে ২ পয়েন্ট রয়েছে। ওয়েস্ট ইন্ডিজও একই সংখ্যক পয়েন্ট নিয়ে আগামী ম্যাচে ভারতের মুখোমুখি হবে। যদি ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারাতে সক্ষম হয় সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার কাছে ৪ পয়েন্ট থাকবে এবং তারা গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে সেমিফাইনালে স্থান নিশ্চিত করবে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের জন্যও এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, তারা পরাজিত হলেই এই টুর্নামেন্টের উইথ ইন্ডিজের অভিযান শেষ হবে। অর্থাৎ, এই ম্যাচটি কোয়ার্টার ফাইনালের মতো হয়ে উঠেছে। যেখানে জয়ী দল সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করবে।

সেমিফাইনালে পৌঁছলে ভারত মুখোমুখি হবে: এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, যদি টিম ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছয়, তাহলে তারা কোন দলের মুখোমুখি হবে? ICC-র নিয়ম অনুসারে, গ্রুপ ১-এর দ্বিতীয় স্থানাধিকারী দল গ্রুপ ২-র শীর্ষ দলের মুখোমুখি হবে। ইংল্যান্ড এখনও পর্যন্ত গ্রুপ ২-তে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছে। তারা সুপার ৮-এর পর্বে তাদের ৩ টি ম্যাচের মধ্যে ৩ টিতে জিতেছে এবং বর্তমানে শীর্ষে রয়েছে। ভারত যদি গ্রুপ ১ থেকে দ্বিতীয় দল হিসেবে যোগ্যতা অর্জন করে, তাহলে সেমিফাইনালে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।
আরও পড়ুন: ইরান-ইজরায়েল সংঘাতের আবহে লাভবান হবে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা? শেয়ারের দিকে নজর বিনিয়োগকারীদের
আগামী ৫ মার্চ মুম্বাইয়ের আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে উত্তেজক সেমিফাইনাল ম্যাচটি সম্পন্ন হবে। সেমিফাইনালে পৌঁছে গেলে ভারতীয় দলের জন্য, ঘরের মাঠে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এই লড়াইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
আরও পড়ুন: হোলির আবহে ট্রেনের ভিড় সামলাবে AI, নির্ধারণ করবে রুটও! যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ রেলের
জানিয়ে রাখি যে, এর আগে, ২০২২ সালে এই ২ দল T20 বিশ্বকাপের সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল। ইংল্যান্ড সেই ম্যাচ জিতেছিল। এবার যদি এই ২ দল ফের মুখোমুখি হয়, তাহলে টিম ইন্ডিয়ার প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকবে।













