লেকের ধারে-পাহাড়ের খাঁজে রাজকীয় ওয়েডিং, উদয়পুরে বিয়ের খরচ জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ডেস্টিনেশন ওয়েডিং শব্দটি এখন বলিউডের দৌলতে সকলেরই জানা। নিজেদের বাড়ি বা ব্যাঙ্কোয়েটের বাইরে বেরিয়ে তারকাদের ঢঙেই অনেকে করছেন ডেস্টিনেশন ওয়েডিং। আর এক্ষেত্রে এদেশের বিভিন্ন জায়গার পাশাপাশি বিদেশের বেশ কিছু জায়গাও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও ইদানিং বিদেশকেও টপকে বিয়ের ক্ষেত্রে তারকাদের প্রিয় ডেস্টিনেশন হয়ে উঠেছে উদয়পুর (Udaipur)। সম্প্রতি বিজয় রশ্মিকাও নিজেদের বিয়ের জন্য বেছে নিয়েছিলেন রাজস্থানের এই হ্রদ নগরীকেই।

বিয়ের জন্য উদয়পুরকে (Udaipur) বেছে নিচ্ছেন তারকারা

বিজয় রশ্মিকা অবশ্য প্রথম নয়, এর আগে একাধিক বলিউড তারকা বিয়ে সেরেছেন উদয়পুরে। বিজয় রশ্মিকার বিয়ের ভেনু ছিল মেমেন্টোস বাই আইটিসি হোটেলস। জানা যাচ্ছে, এখানে এক রাতের থাকার খরচ শুরুই হয় ১.৫২ লক্ষ টাকা থেকে। আর এখানে বিয়ের ইচ্ছা থাকলে খরচ করতে হবে প্রায় ৮০ লক্ষ থেকে দেড় কোটি টাকা পর্যন্ত।

Why celebrities are choosing udaipur for wedding

কেন এত পছন্দ উদয়পুর: কিন্তু তারকারা কেনই বা বারবার ছুটে আসেন উদয়পুরের টানে? কেন বিয়ের জন্য বেছে নেন এই শহরটিকে? আসলে উদয়পুরের প্রাসাদগুলি মূলত পাহাড়ের খাঁজে বা লেকের মাঝখানে অবস্থিত। ফলে বাইরের মানুষের প্রবেশ একরকম অসম্ভব। আর এই নিরাপত্তাটাই নাকি পছন্দ করছেন বহু তারকা।

আরও পড়ুন : আজকের রাশিফল ২৮ ফেব্রুয়ারি, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

কারা করেছেন এখানে বিয়ে: উদয়পুরের (Udaipur) প্রাসাদগুলি রূপকথার মতো রাজকীয় বিয়ের জন্য একেবারে পারফেক্ট। এখানকার নামীদামী হোটেল গুলিতে বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের জন্য জন্য আলাদা আলাদা কর্নার। নিজেদের বিয়েতে রাজারাজড়ার মতো অনুভূতি পেতে তাই বারেবারে রাজস্থান বা উদয়পুরকেই বেছে নিচ্ছেন তারকারা।

আরও পড়ুন : মন্দিরে প্রার্থনার পরই চুরি! সিসিটিভিতে ধরা দুষ্কৃতীদের কাণ্ড, দানপাত্র ভেঙে টাকা লুট, অভিযুক্তদের খোঁজে তল্লাশি জোরদার

উদয়পুরকে যে তারকারা বিয়ের জন্য বেছেছেন তাঁদের মধ্যে অন্যতম রবীনা ট্যান্ডন, নীল নীতিন মুকেশ, ইশা অম্বানি-আনন্দ পিরামলের মতো হেভিওয়েটরা। এই তালিকায় নতুন সংযোজন বিজয় রশ্মিকা।