বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। সেখানেই সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়ের (Sneha Chatterjee)। জানা গিয়েছে, খলনায়িকার ভূমিকায় অভিনয় করার কথা ছিল তাঁর। কিন্তু শেষমেষ তাঁকে আর দেখা গেল না সিরিয়ালে। কিন্তু কেন?
সিরিয়ালে কেন দেখা গেল না স্নেহাকে (Sneha Chatterjee)?
কেন সিরিয়ালে অভিনয় করলেন না স্নেহা? অভিনেত্রী জানান, কিছু ছোটখাটো সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণেই অভিনয় করা হল না তাঁর। স্নেহার কথায়, সময় নিয়ে সমস্যাই বড় হয়ে দাঁড়ায় তাঁর কাছে। তাঁর সঙ্গে প্রযোজনা সংস্থার সময় মিলছিল না। ফলত লুক সেটেই হাজিরা দিতে পারেননি অভিনেত্রী।

আগের চরিত্রের রেশ কাটেনি: উপরন্তু কিছুদিন আগে শেষ হয়েছে রাণী ভবানী। ওই সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্রটি তাঁর বেশ পছন্দের ছিল। সেই রেশ কাটতেও তো কিছুটা সময় লাগে। অভিনেতারা চাইলেই একটি চরিত্র থেকে বেরিয়ে আসতে পারেন না। কিছুটা সময় লাগে।
আরও পড়ুন: বেলডাঙা অশান্তিতে তদন্তে NIA, বিরোধীতায় সরব হুমায়ুন, অধীররা
কী জানালেন স্নেহা: স্নেহা (Sneha Chatterjee) যদিও এও বলেন, খলনায়িকার চরিত্রে ডাক পেয়েছিলেন বলেই যে তিনি সিরিয়ালে অভিনয় করেননি এমনটা নয়। অভিনেতাদের কাছে যেকোনো চরিত্রই গুরুত্বপূর্ণ। অভিনয়টাই তাঁদের পেশা। তাই যেমন চরিত্রই দেওয়া হোক না কেন মন দিয়ে তা করার চেষ্টা করেন তাঁরা।
আরও পড়ুন: বন্দে ভারত স্লিপারে এখন থেকে আমিষ খাবার, কী থাকবে মেনুতে? কীভাবে বুক করবেন?
সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেয়েও হারালেন। আফসোস হয় কি স্নেহার? অভিনেত্রীর মতে, এত তাড়াতাড়ি ভেঙে পড়ার কোনও কারণ নেই। তাঁর বিশ্বাস যে তিনি আবার কাজ পাবেন।












