নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’এ রামের থেকেও ‘আকর্ষণীয়’ রাবণ! ব্যাখ্যা দিলেন অনুপম

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : মুক্তির আগে যে উন্মাদনা ছিল, মুক্তির পরেও তা ধরে রাখতে সক্ষম হয়েছে ‘রামায়ণ’ (Ramayana)। নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি দর্শক মহলে ঝড় তুলে দিয়েছে। বক্স অফিসেও শোরগোল ফেলে দিয়েছে রামায়ণ। কিন্তু দর্শকদের অনেকের প্রশ্ন, ছবিতে রামের তুলনায় রাবণ বেশি শক্তিশালী এবং আকর্ষণীয় কেন? এমনভাবে রাবণকে ছবিতে ফুটিয়ে তোলার কারণ কী? এবার এ বিষয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।

ছবিতে (Ramayana) রামের থেকেও রাবণ কেন আকর্ষণীয় জানালেন অনুপম

রামায়ণ ছবির গুরুত্বপূর্ণ অংশ অনুপম খের। পক্ষীরাজ ‘জটায়ু’র চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, পরিচালক নীতেশ তিওয়ারির প্রথম থেকেই পরিকল্পনা ছিল ছবিটি দুটি পর্বে তৈরি করার। দ্বিতীয় পর্বে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়কে যাতে আরও বড় করে দেখানো যায় সে জন্যই প্রথম পর্বে রাবণকে এতটা শক্তিশালী করে দেখানো হয়েছে।

Why is ravan portrayed more powerful in Ramayana

কী বললেন অনুপম: অনুপম বলেন, কোনও ছবিতে (Ramayana) খলনায়ককে কতটা ভয়ঙ্কর ভাবে দেখানো হচ্ছে তার উপরেই নির্ভর করে শেষ পর্যন্ত নায়কের জয় কতটা রোমাঞ্চকর হবে। শোলে বা কর্মার মতো ছবিগুলিতে বারবার খলনায়ককে প্রথমে শক্তিশালী হিসেবে তুলে ধরা হয়েছে। শেষে নায়ক যখন তাঁকে পরাস্ত করে তখন দর্শকদের মধ্যে আলাদাই উত্তেজনা তৈরি হয়। রামায়ণের ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করা হবে।

আরও পড়ুন : হাওড়া থেকে আর ছাড়বে না এই ট্রেনগুলি! বদলে গেল টার্মিনাল, তালিকায় কোন কোন এক্সপ্রেস?

ভিন্ন মত অভিনেতার: যদিও অনুপমের মতে, ছবিতে রামের তুলনায় রাবণকে বেশি আকর্ষণীয় করে দেখানো হয়েছে, এই বিষয়টির একমত নন অনুপম। তাঁর কথায়, রামের চরিত্রের গুরুত্বের জন্যই রাবণের চরিত্র এতটা প্রভাবশালী মনে হচ্ছে। রাবণকে লার্জার দ্যান লাইফ হিসেবে তুলে ধরা হয়েছে। তবে রামকে বুঝতে গেলে দর্শকদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন : দমে বসিয়ে কষানো মাটন, স্বাদই হবে আলাদা, রাঁধুন পেশোয়ারী স্টাইলে

রামায়ণে ‘জটায়ু’র চরিত্রে কণ্ঠ দিয়েছেন অনুপম খের। তিনি জানান, এই চরিত্রের জন্য নমিত মালহোত্রা নিজেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। মাত্র ১০-১২ টি লাইনের জন্য ডাবিং করতে তাঁর ৫-৬ ঘন্টা সময় লেগেছিল।