বাংলাহান্ট ডেস্ক : মাছের প্রতি বাঙালির আলাদা দুর্বলতা থাকলেও মাটনের (Recipe) চাহিদা থাকবে বরাবরই উপরে। যদিও এখন স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই মাটন এড়িয়ে চলেন। তবে মাঝেমধ্যে খাওয়াই যায় মাটন।
পেশোয়ারী মাটনের জমাটি রেসিপি (Recipe)
রবিবারের মাটন মানেই বাঙালি আলু দিয়ে পাতলা ঝোল। তবে এই ঝোল বা কষার বাইরে কিছু খেতে চাইলে চেখে দেখতে পারেন পেশোয়ারী মাটন। কীভাবে বানাবেন রইল রেসিপি-

পেশোয়ারী মাটনের উপকরণ:
মাটন- ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি- ২ কাপ
রসুন বাটা- ১ টেবিল চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
টমেটো কুচি- ১ কাপ
ফেটানো টক দই- ৩-৪ টেবিল চামচ
ঘি- ৩-৪ টেবিল চামচ
কাঁচালঙ্কা বাটা
আরও পড়ুন : অপারেশন সিঁদুরের পর প্রথম! ভারতে আসছেন পাকিস্তানের মন্ত্রী
পেশোয়ারী মাটনের প্রণালী: মাটন প্রথমে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিন। এবার কড়াইতে ঘি গরম করে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিন। এর মধ্যেই দিয়ে দিন মাংসের টুকরোগুলি (Recipe)। সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিন। মাংস থেকেই বেরোবে জল। পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করুন। এরপর আদা রসুন বাটা আর সামান্য জলের ছিটে দিয়ে আবারও কষান।
আরও পড়ুন : ইলিশ-ভেটকি নয়, নিরামিষ দিনে এভাবে রাঁধুন মোচার পাতুরি
এর মধ্যে দিয়ে দিন টমেটো কুচি। টমেটো গলে গিয়ে গ্রেভি মাখোমাখো হলে দিয়ে দিন লঙ্কা বাটা ও টক দই। ভালো করে মিশিয়ে কম আঁচে ঢাকা দিয়ে দমে বসান। মাংস সেদ্ধ হতে সময় লাগবে। তবে সেদ্ধ হয়ে ঘি ভেসে উঠলেই তৈরি পেশোয়ারী মাটন।












