বাংলাহান্ট ডেস্ক : আমিষ দিনে রান্না নিয়ে বিশেষ সমস্যা হয় না। কিন্তু নিরামিষের দিনগুলিতেই পড়তে হয় সমস্যায়। কী রেঁধে দেওয়া যায় পাতে, বাড়ির গৃহিনীদেরই এই চিন্তা বেশি। ঝক্কিহীন নিরামিষ রান্না (Recipe) খোঁজেন তাই সকলে।
মোচার পাতুরির সহজ রেসিপি (Recipe)
নিরামিষের দিনে মোচার মতো সবজি অনেকেই রাঁধেন। তবে ওই একরকম মোচার ঘন্ট না খেয়ে স্বাদবদল করতে চাইলে মোচা দিয়েই রেঁধে ফেলুন পাতুরি। দেখে নিন রেসিপি-

মোচার পাতুরির উপকরণ:
মোচা
ছোলার ডাল
নারকেল কোরা
লঙ্কার গুঁড়ো
কাঁচালঙ্কা
সর্ষেবাটা
আরও পড়ুন : বাবা চালান ছোট মুদিখানার দোকান! পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় মেয়ে, হলেন SDM
মোচার পাতুরির প্রণালী: মোচা মিহি করে কুচিয়ে নুন হলুদ দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে রাখুন। ছোলার ডাল বেটে একটি পাত্রে ভাপানো মোচা, ছোলার ডাল বাটা, কোরানো নারকেল, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, কাঁচালঙ্কা দিয়ে মেখে নিন (Recipe)।
আরও পড়ুন : ছটের ভিড় সামলাতে বাড়তি ১ জোড়া ট্রেন, কবে কখন চলবে?
কলাপাতায় এবার কম করে মোচার মিশ্রণ রেখে পাতুরির মতো করে মুড়ে দিন। কড়াইতে সামান্য তেল দিয়ে উল্টে পাল্টে ১৫ মিনিট রান্না করলেই তৈরি মোচার পাতুরি।












