ছটের ভিড় সামলাতে বাড়তি ১ জোড়া ট্রেন, কবে কখন চলবে?

Published on:

Published on:

Indian Railways plans to start automatic doors in local train

বাংলাহান্ট ডেস্ক : ছটের ভিড় সামলাতে অতিরিক্ত ট্রেনের ঘোষণা পূর্ব রেলের (Indian Railways)। হাওড়া-পাটনা রুটে একজোড়া অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। শনিবার, ১৪ নভেম্বর বিশেষ এই এক জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছটের জন্য স্পেশ্যাল ট্রেন (Indian Railways)

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার, ১৪ নভেম্বর হাওড়া থেকে পাটনার উদ্দেশ্যে রওনা দেবে ০৩০৫৩ নম্বর বিশেষ ট্রেন। ১৫ নভেম্বর পাটনা থেকে হাওড়ায় ফিরবে ০৩০৫৪ নম্বর ট্রেন। রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ হাওড়া থেকে ছাড়বে ০৩০৫৩ নম্বর অসংরক্ষিত বিশেষ ট্রেন।

Indian Railways special train for chhath

কখন ছাড়বে ট্রেন: রবিবার ভোর ৫ টা ৪০ নাগাদ পাটনায় পৌঁছাবে ট্রেনটি। ১৫ নভেম্বর সকাল ১০ টায় পাটনা থেকে ছাড়বে ০৩০৫৪ নম্বর বিশেষ ট্রেন। ওইদিনই রাত সাড়ে ১০ টা নাগাদ হাওড়ায় পৌঁছাবে ট্রেনটি।

আরও পড়ুন : ধরাশায়ী পাকিস্তান! সেওবাগ পুত্রদের দাপুটে পারফরম্যান্সে ভর করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয় ভারতের

কোথায় কোথায় থামবে: জানা যাচ্ছে, পূর্ব রেলের (Indian Railways) অধীনে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে ট্রেনটি। দুদিকেই বর্ধমান, দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি স্টেশনে থামবে ট্রেনটি।

আরও পড়ুন : নিষেধাজ্ঞা উঠতেই জালে আড়াই কেজির পেল্লাই ইলিশ, কত দামে বিকোলো জানেন?

ছটের সময় প্রচুর মানুষ ফেরেন নিজের রাজ্যে। এ রাজ্যে কর্মরত অনেক মানুষ ছট পুজোর সময় বিহারে ফেরেন। ভিড় সামলাতে যাত্রীদের জন্যই এই বিশেষ ট্রেনের ব্যবস্থা।