বাংলা হান্ট ডেস্ক: পহেলগাঁও হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক যথেষ্ট প্রভাবিত হয়েছে। যাঁর প্রভাব পড়েছে খেলাধুলার (2027 SAF Games) ক্ষেত্রেও। দুই দেশের ক্রীড়াবিদরা কোন খেলাতেই দ্বিপাক্ষিক সিরিজ খেলেন না। যদিও, মাল্টি-ন্যাশনাল টুর্নামেন্টে ভারত (India) এবং পাকিস্তান (Pakistan একে অপরের মুখোমুখি হয়। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত ২০২৭ সালের সাউথ এশিয়ান ফেডারেশন (SAF) গেমসে অংশগ্রহণের জন্য তাদের ক্রীড়াবিদদের পাকিস্তান সফরের নীতিগত অনুমোদন দিয়েছে।
SAF গেমসের (2027 SAF Games) প্রসঙ্গে এল বড় আপডেট:
ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যতদিন পাকিস্তান তার ভূখণ্ডকে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে দেবে, ততদিন দুই দেশের মধ্যে কোন আলোচনা হবে না। এই কারণেই ভারতীয় ক্রীড়াবিদরা খেলতে পাকিস্তানে যান না। যদিও, একটি মাল্টি-ন্যাশনাল টুর্নামেন্টে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়ন্ত্রক সংস্থার হাতেই থাকে। এতে সরকারের কোনও হস্তক্ষেপ নেই। এই কারণেই ভারতীয় ক্রীড়াবিদরা সাউথ এশিয়ান ফেডারেশন গেমসের জন্য পাকিস্তানে যেতে পারেন। আগামী বছর ৪ থেকে ১১ এপ্রিল পাকিস্তানে সাউথ এশিয়ান গেমস সম্পন্ন হবে।

পহেলগাঁও হামলার পর এই প্রথম ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানে যাবেন: জানিয়ে রাখি যে, পহেলগাঁও হামলার পর এই প্রথম কোনও ভারতীয় দল পাকিস্তান সফরে যাবে। আগামী বছরের জানুয়ারিতে ভারতীয় দলে অন্তর্ভুক্ত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হবে। ২৩ বছর পর সাউথ এশিয়ান ফেডারেশন গেমসের আয়োজন করছে পাকিস্তান। এর আগে ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদ শহর এই গেমস আয়োজিত হয়েছিল।
আরও পড়ুন: লাদাখের কাছে চিনের নতুন চাল! তৈরি সিক্রেট এয়ারবেস, কী পরিকল্পনা বেজিংয়ের?
ক্রীড়াবিদরা ২৮ টি খেলায় অংশগ্রহণ করবেন: উল্লেখ্য যে, ২০২৬ সালে সম্পন্ন হওয়ার কথা থাকলেও, ১৪ তম সাউথ এশিয়ান ফেডারেশন গেমস এবার ২০২৭ সালে সম্পন্ন হবে। এতে ২৮ টি খেলা অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার এই গেমসের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। তিনি আধিকারিকদের আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা, নিরাপত্তা, লজিস্টিকস ও মেডিক্যাল সাপোর্ট নিশ্চিত করতে বলেছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আবেদনেই বাজিমাত? ভারতে লাফিয়ে কমল সোনার চাহিদা, সামনে এল পরিসংখ্যান
৩ টি শহরে ম্যাচ সম্পন্ন হবে: জানিয়ে রাখি যে, সাউথ এশিয়ান ফেডারেশন গেমস পাকিস্তানের ৩ টি শহরে সম্পন্ন হবে। ইসলামাবাদে ১৫ টি, লাহোরে ১০ টি এবং করাচিতে ৩ টি ইভেন্ট হবে।













