বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র ২ মাস পরেই শুরু হয়ে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026)। সমগ্র বিশ্বের ফুটবল অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন বিশ্বকাপের জন্য। নির্ধারিত সূচি অনুযায়ী, বিশ্বকাপের প্রথম ম্যাচটি ২০২৬ সালের ১১ জুন সম্পন্ন হওয়ার কথা। তবে, ভারতে ফুটবলের এই সবচেয়ে বড় আয়োজনের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। কারণ, ভারতে ফিফা বিশ্বকাপের টিভি এবং ডিজিটাল মিডিয়া রাইটস এখনও বিক্রি হয়নি। অর্থাৎ, ভারতীয় ফুটবল অনুরাগীরা এবার সরাসরি বিশ্বকাপের ম্যাচট দেখতে পারবেন কি না, সেই বিষয়েও সংশয় তৈরি হয়েছে।
ভারতের ফুটবল অনুরাগীরা দেখতে পাবেন না ২০২৬-এর FIFA বিশ্বকাপ (FIFA World Cup 2026)?
জানিয়ে রাখি যে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের মিডিয়া সরাইটস বিক্রি ২০২৫ সালের জুন মাসে শুরু হয়েছিল। ফিফা প্রাথমিকভাবে ২০২৬ এবং ২০৩০ বিশ্বকাপের মিডিয়া রাইটসের জন্য ১০০ মিলিয়ন ডলার (প্রায় ৮৫০ কোটি টাকা) মূল্য নির্ধারণ করেছিল। তবে, কোনও ক্রেতা না পাওয়ায় ফিফা দাম কমিয়ে মাত্র ৩৫ মিলিয়ন ডলার (প্রায় ৩০০ কোটি টাকা) নির্ধারণ করে। তারপরেও কোনও ব্রডকাস্টার এগিয়ে আসেনি।

ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুসারে, Viacom18 ২০২২ সালের কাতার বিশ্বকাপের মিডিয়া স্রাইটস ৬২ মিলিয়ন ডলারে (প্রায় ৪৫০ কোটি রুপি) কিনেছিল। তবে, এবছর তার থেকেও কম দামে চুক্তিটি চূড়ান্ত হচ্ছে না। এই পরিস্থিতি বেশ আশ্চর্যজনক।
এই ঘটনার প্রধান কারণগুলি কী: এহেন পরিস্থিতির নেপথ্যে বেশ কয়েকটি কারণ রয়েছে। যার মধ্যে অন্যতম হল ভারতীয় ব্রডকাস্টিং বাজারে কোম্পানির সংখ্যা কম। স্টার ইন্ডিয়া এবং Viacom18-এর সংযুক্তিকরণের পর JioStar গঠিত হয়েছিল। এখন, স্পোর্টস ব্রডকাস্টিংয়ে বড় কোম্পানির অভাব রয়েছে। সনি স্পোর্টস, ইউরোস্পোর্ট এবং ফ্যানকোডের মতো কোম্পানিগুলিও বড় ধরণের বিনিয়োগ এড়িয়ে চলছে। এছাড়াও, ভারতের স্পোর্টস ব্রডকাস্টিংয়ের বাজেটের সিংহভাগই ক্রিকেটের জন্য বরাদ্দ হয়। বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই ICC এবং BCCI-এর ব্রডকাস্টিং রাইটসে বিপুল বিনিয়োগ করেছে। ফলে ফুটবলের মতো অন্যান্য খেলার জন্য বাজেট কম থাকে। এর পাশাপাশি ক্রিকেট ম্যাচে একাধিক বিরতি থাকে। যেখানে বিজ্ঞাপন দেখানোর সম্ভাবনা থাকে, কিন্তু ফুটবলে এই ধরণের বিরতি কম থাকে। এর ফলে ব্রডকাস্টারের আয় প্রভাবিত হয়।
আরও পড়ুন: ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ! নতুন সিস্টেম চালু করতে চলেছে RBI
টাইমজোন: এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল টাইমজোন। ২০২৬-এর ফুটবল বিশ্বকাপ আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে সম্পন্ন হবে। এর ফলে ভারতে ম্যাচগুলি রাতে বা খুব ভোরে সম্প্রচার করা হবে। গভীর রাতের ম্যাচগুলি দেখার দর্শকের সংখ্যা কম হবে। এই কারণে বিজ্ঞাপন সংস্থাগুলি এই বিশ্বকাপের প্রতি কম আগ্রহ দেখাচ্ছে।
আরও পড়ুন: বন্দে ভারতের থেকেও গতিশীল! ঘণ্টায় ২২০ কিমি বেগে ছুটবে রেলের নতুন এই ট্রেন
আর এইসব কারণেই ব্রডকাস্টাররা সতর্কতা অবলম্বন করছেন এবং বড় ধরণের বিনিয়োগের ঝুঁকি এড়িয়ে চলছেন। এদিকে, এখনও পর্যন্ত মিডিয়া রাইটস কেনা নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কিন্তু, মিডিয়া সরাইটস বিক্রি না হলে ভারতীয় ফুটবল অনুরাগীদের বিশ্বকাপের ম্যাচগুলি দেখার জন্য পাইরেটেড স্ট্রিম বা অন্য কোনও উপায় খুঁজে নিতে হবে। তবে, এটি আইনগতভাবে ও গুণগতভাবে সঠিক নয়। যদিও, ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন ও অনুরাগীরা এখন আশা করছেন যে, শীঘ্রই একটি সমাধান পাওয়া যাবে। এমনও হতে পারে যে শেষ মুহূর্তে একটি চুক্তি হতে পারে অথবা ফিফা কোনও বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারে।













