পুজোর আগেই বেড়ে যাবে ট্রেনের টিকিটের দাম? পঞ্চমী থেকেই লাগু নতুন নিয়ম, জানুন বিস্তারিত

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর মরশুমের জন্য টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে অনেকদিন। কিন্তু চাহিদা এতটাই যে রিজার্ভ টিকিট (Indian Railways) শেষ হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। এর মধ্যে প্রশ্ন উঠছে, পুজোর আগেই কি বাড়তে পারে টিকিটের দাম? এমনই জল্পনায় কপালে চিন্তার ভাঁজ যাত্রীদের।

পুজোর মুখে বাড়বে ট্রেনের টিকিটের (Indian Railways) দাম?

শোনা যাচ্ছে, আগামী ১৫ অক্টোবর থেকে ভারতীয় রেলের অধীনে ট্রেনের টিকিট কাটতে গিয়ে বাড়তে পারে খরচ। কারণ এদিন থেকেই চালু হয়ে যাচ্ছে কেন্দ্রের নতুন নিয়ম। উল্লেখ্য, ওইদিনই পড়ছে দুর্গাপুজোর পঞ্চমী। ওই সময়ে ট্রেনের টিকিটের চাহিদা থাকে দেখার মতো। কিন্তু তার আগেই কি টিকিট কাটতে গেলে অতিরিক্ত টাকা দিতে হবে যাত্রীদের?

Will Indian Railways train ticket price increase

কেন এই জল্পনা: আসলে কেন্দ্রের তরফে সম্প্রতি ঘোষণা করা হয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে ইউপিআই পেমেন্টে লাগু হচ্ছে এমডিআর চার্জ। নতুন নিয়ম অনুযায়ী, ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনের উপরে মার্চেন্ট পেমেন্টে ০.৪ শতাংশ এমডিআর চার্জ বসানো হবে। তবে কেন্দ্রের তরফে এও আশ্বাস দেওয়া হয়েছে, ছোট ব্যবসায়ীদের উপরে কোনও প্রভাব পড়বে না।

আরও পড়ুন : পদ্মাকে ছাপিয়ে লাইমলাইটে গুজরাটের ইলিশ, পার্থক্য কোথায়? জেনে রাখুন

কত টাকা অতিরিক্ত চার্জ: যদিও জানা যাচ্ছে, নতুন নিয়মে এই ইউপিআই পেমেন্টে এমডিআর চার্জের ক্ষেত্রে ভারতীয় রেলের (Indian Railways) উপরেও প্রভাব পড়বে। তবে আইআরসিটিসি স্পষ্ট জানিয়েছে, এই অ্যাপ থেকে ২০০০ টাকার বেশি দামের টিকিট কাটলে যাত্রীদের থেকে অতিরিক্ত চার্জ কাটা হবে না। বরং ভারতীয় রেল এবং আইআরসিটিসি বহন করবে এই খরচ।

আরও পড়ুন : ‘অভিনেতার স্বভাব দেখেই…’, খুলে গেল নন্দিনীর ‘মুখোশ’! নাম না করে কাকে কটাক্ষ ‘কনে দেখা আলো’ অভিনেত্রীর?

হিসেব মতো, ৩০০০ টাকার টিকিট কাটলে ওই টাকাটাই যাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। তবে এর উপরে ৫ টাকা এমডিআর চার্জ হিসেবে দেবে ভারতীয় রেল ও আইআরসিটিসি। ভারতীয় রেলের টিকিটও অন্তর্ভুক্ত এমডিআর চার্জের আওতায়। তবে যাত্রীদের দিতে হবে না এই টাকা।