Durga Puja 2026 Live Updates

পদ্মাকে ছাপিয়ে লাইমলাইটে গুজরাটের ইলিশ, পার্থক্য কোথায়? জেনে রাখুন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বর্ষা থাকতে থাকতে ইলিশের স্বাদ চেটেপুটে পেতে চান ভোজনরসিক বাঙালি। তবে এবার পদ্মার ইলিশের স্বাদ পাওয়া মুশকিল। উলটে ভারত থেকেই গুজরাটের ইলিশ (Hilsa) রপ্তানি করা হয়েছে বাংলাদেশে। কিন্তু কী করে বুঝবেন কোনটা পদ্মার আর কোনটা গুজরাটের?

গুজরাটের ইলিশ (Hilsa) এবার রয়েছে চর্চায়

ইলিশের জগতে পদ্মার জনপ্রিয়তা বরাবরের। কিন্তু এবার পদ্মার ইলিশকে টেক্কা দিয়ে লাইমলাইটে উঠে এসেছে গুজরাটের ইলিশ। বিশেষ করে বাংলাদেশে গুজরাটের ইলিশের চাহিদা আকাশছোঁয়া। কিন্তু দুই ইলিশের মধ্যে পার্থক্য কোথায়?

What is the main difference of padma and gujrat hilsa

পদ্মার ইলিশ কেমন: পদ্মা নদীর ইলিশ মিষ্টি জলের। এই ইলিশের পেট চওড়া, গোলগাল হয়। ইলিশের মুখ হয় ছোট ও সরু। অন্যদিকে গুজরাটের ইলিশ হয় লম্বায় সরু এবং রোগাটে গড়নের। পদ্মার ইলিশ আক্ষরিক অর্থেই রূপোলি শষ্য। এই ইলিশের আঁশ হয় অত্যন্ত উজ্জ্বল, রূপোলি রঙের।

আরও পড়ুন : ‘বিচার ব্যবস্থাকে চিমটি কাটতেই কি এই সিদ্ধান্ত?’ কমিশনকে কড়া প্রশ্ন হাইকোর্টের

গুজরাটের ইলিশের পার্থক্য: পদ্মার ইলিশকে আলোর তলায় ধরলে সোনালি ও গোলাপি আভা দেখা যায়। তবে গুজরাটের ইলিশ (Hilsa) তুলনায় তেমন চকচকে হয় না। এই ইলিশের পিঠের দিকটা কালচে রঙের হয়। পদ্মার ইলিশের চোখ হয় স্বচ্ছ। কানকোও হয় লালচে।

আরও পড়ুন : রাসায়নিক মেশানো নাকি গাছপাকা? কার্বাইডে পাকানো পেঁপে চিনবেন কী করে?

অন্যদিকে গুজরাটের ইলিশ মূলত বরফে স্টোর করা মাছ। তাই এই ইলিশের চোখ হয় ঘোলাটে। কানকো হয় কালচে রঙের। এই পার্থক্যগুলি দেখলেই বুঝতে পারবেন কোনটা পদ্মার আর কোনটা গুজরাটের ইলিশ।