বাংলা হান্ট ডেস্ক: ইতিহাস গড়ার পথে তামিলনাড়ু। DMK, AIADMK-কে টেক্কা দিয়ে ওই রাজ্যে সরকার গড়ার পথে এগিয়ে চলেছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের (Vijay) সদ্য গঠিত রাজনৈতিক দল TVK তথা তামিলাগা ভেট্টরি কাজাগাম। এমতাবস্থায়, সুপারস্টার বিজয় এবার সরাসরি মুখ্যমন্ত্রী হবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
চমকে দেবে বিজয়ের (Vijay) সম্পদের পরিমাণ:
তবে, বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলে তিনি দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচিত হতে পারেন। তাঁর নির্বাচনী হলফনামা অনুসারে, বিজয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ৬৫০ কোটি টাকা। বর্তমানে দেশের অন্য যেকোনও মুখ্যমন্ত্রীর চেয়ে বিজয় থালাপতির সম্পদ অনেক বেশি। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

বিজয়ের সম্পদের পরিমাণ: নির্বাচন কমিশনে জমা দেওয়া নির্বাচনী হলফনামা অনুসারে, বিজয়ের মোট সম্পদের পরিমাণ ৬,৪৮,৮৫,৯০,৪০৭ টাকা। যার মধ্যে ৪,১৮,২০,০৩,৩৯৭ টাকার অস্থাবর সম্পত্তি এবং ২,২২,৬৫,৬২,০১০ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। এই সম্পদের মধ্যে তাঁর স্ত্রী এবং নির্ভরশীলদের মালিকানাধীন সম্পত্তিও অন্তর্ভুক্ত। নির্বাচনী হলফনামা অনুযায়ী, বিজয়ের স্ত্রীর ১৫,৫৭,২৯,৪২১ টাকা মূল্যের অস্থাবর সম্পত্তি রয়েছে। তাঁর দুই নির্ভরশীল ব্যক্তির যথাক্রমে ৯৬,৮৬৬ টাকা এবং ৩,১৯,৯১৪ টাকা মূল্যের অস্থাবর সম্পত্তি রয়েছে।
আরও পড়ুন: বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম! তেল উৎপাদন বাড়ানোর প্রস্তুতি OPEC+-এর
ব্যাঙ্কে কী পরিমাণ নগদ টাকা, সোনা ও রুপো আছে: নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, বিজয় থালাপতি এবং তাঁর পরিবারের ব্যাঙ্কে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা রয়েছে। তথ্য অনুযায়ী, বিজয় তাঁর স্ত্রী এবং দুই নির্ভরশীল ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩২৮ কোটি টাকারও বেশি রয়েছে। বিজয় বন্ড এবং শেয়ারে মাত্র ১৯.৩৭ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। সোনা ও রুপোর কথা বলতে গেলে, থালাপথি বিজয়ের ১.২০ কোটি টাকার সোনা এবং ১৫ লক্ষ টাকার রুপা রয়েছে। তাঁর স্ত্রীর কাছে ৪.৭৫ লক্ষ টাকা মূল্যের ২ কেজি রো পা রয়েছে। এছাড়াও, ৩,১৩২ গ্রাম সোনাও রয়েছে, যার মূল্য হলফনামায় ৪ কোটি টাকারও বেশি বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য যে, বিজয়ের স্ত্রীর ১৩৪.৯১ ক্যারেটের একটি হিরেও রয়েছে। যার মূল্য ১ কোটি টাকা।
আরও পড়ুন: বাঁচবে সময়! টোল প্লাজায় লাগু MLFF সিস্টেম, কীভাবে কাটবে ট্যাক্স?
কত টাকার কৃষি জমি: জমিজমার ক্ষেত্রেও বিজয়ের কোনও অভাব নেই। হলফনামা অনুসারে, বিজয়ের ২০ লক্ষ টাকা মূল্যের কৃষি জমি রয়েছে। এছাড়াও তাঁর ২০ কোটি টাকা মূল্যের নন এগ্রি ল্যান্ড রয়েছে। তাঁর বাণিজ্যিক জমির মূল্য প্রায় ৮৩ কোটি টাকা। অন্যদিকে, বিজয়ের আবাসিক সম্পত্তি তথা রেসিডেন্সিয়াল প্রপার্টির মূল্য ১১৭ কোটি টাকারও বেশি। যার মধ্যে তাঁর স্ত্রীর নামে থাকা ২.৫০ কোটি টাকা মূল্যের আবাসিক সম্পত্তিও অন্তর্ভুক্ত রয়েছে।












