বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, ২০২৪ এবং ২০২৫ সালে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে ভারতের টেস্ট সিরিজ হারের পর, BCCI এবার লাল বলের ক্রিকেটে তরুণ প্রতিভাদের গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত, BCCI টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ শক্তিশালী করার জন্য একটি রোডম্যাপ তৈরি করেছে। এই পরিকল্পনাটি ভিভিএস লক্ষ্মণের নেতৃত্বাধীন সেন্টার অফ এক্সিলেন্স (CoE) দ্বারা তৈরি করা হয়েছে। যেখানে তরুণ ‘জেনারেশন জেড’ খেলোয়াড়দের ওপর বিশেষ আলোকপাত করা হবে।
এবার টেস্ট দলে ‘এন্ট্রি’ নেবেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)?
BCCI-র মেগা প্ল্যান: জানিয়ে রাখি যে, BCCI-র এই গুরুত্বপূর্ণ পরিকল্পনায় আগামী জুন-জুলাই মাসে বেঙ্গালুরুর CoE-তে একটি ইন্ট্রা-CoE টুর্নামেন্ট সম্পন্ন হবে। যেখানে ২৫ বছরের কম বয়সী ৬৪ জন দুর্ধর্ষ তরুণ ক্রিকেটার অংশ নেবেন। এই টুর্নামেন্টের লক্ষ্য হল ভারতের লাল বলের প্রতিভার ভাণ্ডারকে শক্তিশালী করা এবং আগামী দশকের জন্য একটি মজবুত সাপ্লাই চেন তৈরি করা। বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রের মতো তরুণ তারকারা ৪ দিনের লাল বলের ম্যাচ খেলার সুযোগ পাবেন। এই খেলোয়াড়রা IPL-এ ইতিমধ্যেই নিজেদের ছাপ রেখেছেন এবং এখন তাঁরা দীর্ঘ ফরম্যাটে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে প্রস্তুত।

কীভাবে ৬৪ জন খেলোয়াড় নির্বাচিত হবেন: জানা গিয়েছে যে, ২৫ জন খেলোয়াড়কে (অনূর্ধ্ব-২৩) জুনিয়র সিলেকশন কমিটি কোচবিহার (অনূর্ধ্ব-১৯) এবং সিকে নাইডু (অনূর্ধ্ব-২২) টুর্নামেন্টে তাঁদের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচন করবে। এদিকে, আরও ২৫ জন খেলোয়াড়কে (অনূর্ধ্ব-২৩ এবং অনূর্ধ্ব-২৫) সিনিয়র সিলেকশন কমিটি দ্বারা নির্বাচিত করা হবেন। এই খেলোয়াড়দের মধ্যে যারা রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি এবং সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলেছেন, কিন্তু IPL দলের অংশ নয়, সেই খেলোয়াড়রা থাকবেন। এছাড়াও, বাকি ১৪ জন খেলোয়াড় হলেন সেই তরুণ সুপারস্টাররা যাঁরা IPL খেলছেন। এঁদের মধ্যে রয়েছেন আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশী এবং সমীর রিজভির মতো নাম।
আরও পড়ুন: পঞ্চম প্রার্থী তালিকা সামনে আনল বিজেপি! ৩ টি কেন্দ্রে বদলাল নাম, কারা পেলেন টিকিট?
ইন্ট্রা-CoE টুর্নামেন্টের ম্যাচগুলি কেমন হবে: ৬৪ জন তরুণ খেলোয়াড়কে ৪ টি দলে ভাগ করা হবে। প্রতিটি দলে ১৬ জন করে খেলোয়াড় থাকবে। প্রতিটি দল CoE-তে ২ টি ৪ দিনের ম্যাচ খেলার সুযোগ পাবে। ম্যাচগুলি বিভিন্ন ধরণের পিচে সম্পন্ন হবে। যাতে খেলোয়াড়রা ভালোভাবে ম্যাচ প্র্যাকটিস করতে পারে।
আরও পড়ুন: বিশ্বকাপের দূরত্ব ভুলে টিম ইন্ডিয়ার সঙ্গে খেলতে চায় বাংলাদেশ! BCCI-কে চিঠি দিল BCB
২৫ জন খেলোয়াড় বড় সুযোগ পাবেন: টুর্নামেন্টের পর ২৫ জন খেলোয়াড়ের একটি মূল দল নির্বাচন করা হবে। যাঁরা ভারত ইমার্জিং এবং ভারত ‘এ’ দল গঠন করবেন। এই খেলোয়াড়রা শ্যাডো টুর্সেও যাবেন। BCCI-এর পরিকল্পনা অনুযায়ী, IPL শেষ হওয়ার পর ভারত অনূর্ধ্ব-১৯ এবং ইমার্জিং (অনূর্ধ্ব-২৫) উভয় দলই শ্রীলঙ্কা সফরে যাবে। যেখানে ৪ দিনের ম্যাচ খেলা হবে। ইন্ট্রা-CoE টুর্নামেন্টে পারফরম্যান্সের ভিত্তিতে দল নির্বাচন করা হবে। এছাড়াও, আগামী বছর CoE-তে অনুষ্ঠিত বেশিরভাগ হাই-পারফরম্যান্স ক্যাম্প লাল বলের প্রতিভা বিকাশের ওপর মনোযোগ দেবে বলেও জানা গিয়েছে। সিনিয়র চিফ সিলেক্টর অজিত আগরকর এবং ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের অংশগ্রহণে সামগ্রিক রোডম্যাপটি তৈরি করা হবে।












