বাংলাহান্ট ডেস্ক: ধীরে ধীরে তাপমাত্রা চড়ছে ফের। আবহাওয়া দপ্তর বলছে এবারে শীত হবে হাওয়া। চড়বে পারদ। আর এই সপ্তাহের মধ্যেই কার্যত দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে শীতের আমেজ পালিয়ে যাবে। উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। তার আগে আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন আবহাওয়ার সম্পূর্ণ আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা চড়বে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। ধীরে ধীরে কমবে উত্তুরে হাওয়ার দাপট। সবমিলিয়ে উত্তুরে হাওয়ার দাপট কমবে এবার।
আগেই হাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছিল ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি থেকে চড়বে পারদ। তেমনটাই হচ্ছে। রবিবার অবদি দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা। তারপর পরবর্তী চারদিনে বিশেষ হেরফের হবে না। এই সময় সব জেলাতেই তাপমাত্রাই স্বাভাবিকের ঘরে পৌঁছে যাবে।
দক্ষিণবঙ্গে কমেছে কুয়াশার দাপট। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যাবে। সতর্কতা নেই। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

আরও পড়ুন: শিলিগুড়িতে রাজকীয় রিসেপশন, ফুচকা থেকে ফিশ পাতুরি, অতিথিদের কী খাওয়ালেন শুভ্রজিৎ-প্রিয়াঙ্কা?
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরে সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় হেরফের হবে না আগামী চার-পাঁচ দিনে। আগামী সপ্তাহ থেকে চড়বে পারদ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। কুয়াশার প্রভাব থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে।












