প্রতি মাসে হবে ৫০,০০০ টাকার আয়! স্বল্প বিনিয়োগে সহজেই শুরু করুন এই লাভজনক ব্যবসা

Published on:

Published on:

With the help of this business idea, there will be huge income.
Follow

বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেকেই চাকরির পরিবর্তে ব্যবসার প্রতি আকৃষ্ট হচ্ছেন। শুধু তাই নয়, যুগোপযোগী বিভিন্ন লাভজনক ব্যবসায়িক বিকল্পও (Business Idea) বর্তমান সময়ে পরিলক্ষিত হয়েছে। এমতাবস্থায়, আপনিও যদি কম বিনিয়োগে ব্যবসা শুরু করে প্রতি মাসে ভালো অঙ্কের লাভ করতে চান সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আপনি এই গ্রীষ্মেই ব্যবসাটি শুরু করতে পারেন। মূলত, এই প্রতিবেদনে আমরা আপনাদের কাছে আইস কিউব তৈরির ব্যবসার প্রসঙ্গ উপস্থাপিত করব।

কীভাবে এই ব্যবসা (Business Idea) শুরু করবেন?

প্রথমেই জানিয়ে রাখি যে, আইস কিউব এমন একটি জিনিস যেটির চাহিদা সারাবছরই থাকে। তবে, গ্রীষ্মকালে এটির চাহিদা বিপুল বৃদ্ধি পায়। হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ, জুসের দোকান, বার এবং বিভিন্ন অনুষ্ঠানে সারা বছরই আইস কিউ বের প্রয়োজন হয়। তাই, এটি ব্যবসার ক্ষেত্রে একটি ভালো বিকল্প হতে পারে। আইস কিউব তৈরির ব্যবসায় একটি মেশিন ব্যবহার করে পরিষ্কার, বিশুদ্ধ জল থেকে ছোট ছোট বরফের টুকরো তৈরি করা হয়। এরপর এই বরফের টুকরোগুলি প্যাকেট করে দোকান, হোটেল এবং অন্যান্য স্থানে সরবরাহ করা হয়।

With the help of this business idea, there will be huge income.

কী কী প্রয়োজন: এই ব্যবসা শুরু করতে একটি আইস কিউব তৈরির মেশিন, একটি ভালো ফ্রিজার, পরিষ্কার জলের উৎস এবং বিদ্যুৎ প্রয়োজন হবে। এছাড়াও আপনাকে প্যাকেজিংয়ের খরচও বহন করতে হবে।

আরও পড়ুন: যুদ্ধবিরতির ফলে লাভবান আম্বানি-আদানি! লাফিয়ে বাড়ল সম্পদের পরিমাণ, ক্ষতির সম্মুখীন ইলন মাস্ক

বিনিয়োগের পরিমাণ: আপনি যদি প্রথমে ছোট পরিসরে এই ব্যবসা শুরু করতে চান, সেক্ষেত্রে আপনাকে ১ থেকে ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। ছোট আইস কিউব মেশিব্যার দাম হয় ৫০,০০০ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা। এছাড়াও, ডিপ ফ্রিজারের জন্য খরচ হবে ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা। পাশাপাশি, ওয়াটার ফিল্টারের জন্য ১০,০০০ থেকে ৩০,০০০ টাকা ও প্যাকেজিং ও অন্যান্য খরচের জন্য আরও ১০,০০০ থেকে ২০,০০০ টাকা প্রয়োজন।
এছাড়াও, আপনার আশেপাশে যদি যথেষ্ট জায়গা থাকে, তবে এটি আরও বেশি সুবিধাজনক হতে পারে। সেক্ষেত্রে আপনাকে আলাদা কোনও জায়গা ভাড়া নিতে হবে না।

আরও পড়ুন: দূরত্ব ঘুচিয়ে জোড়া লাগছে স্মৃতি-পলাশের সম্পর্ক? ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা অনুরাগীদের মধ্যে

আয়ের পরিমাণ: সাধারণত, এক কেজি বরফের প্যাকেটের দাম ১০ থেকে ৫০ টাকার মধ্যে থাকে। যদি আপনি প্রতিদিন ১০০ থেকে ২০০ কেজি বরফ বিক্রি করেন এবং এক প্যাকেটের দাম ৩০ টাকা হয়, তাহলে আপনি প্রতিদিন প্রতি ১০০ কেজিতে ৩,০০০ টাকা আয় করবেন এবং প্রতি মাসে ৯০,০০০ টাকা উপার্জন করবেন। আপনি এই আইস কিউব হোটেল এবং রেস্তোরাঁ, জুসের দোকান, বারে ব্যবহার করতে পারেন। এছাড়াও, বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানে, মুদি দোকানে এবং সফট ড্রিঙ্কসের দোকানেও বরফের চাহিদা থাকে।