ক্যাবের চড়া ভাড়ার দিন শেষ! আসছে মাত্র ৩৯ টাকার ‘যাত্রী সাথী’র শাটল

Published on:

Published on:

'Yatri Sathi' shuttle service is coming for just 39 rupees.
Follow

বাংলা হান্ট ডেস্ক : রাতের কলকাতায় বাড়ি ফেরার সময় ক্যাবের চড়া ভাড়া নিয়ে আর চিন্তা নয়। এবার শহরের পরিবহণ ব্যবস্থায় আসতে চলেছে ‘যাত্রী সাথী’র শাটেল (Yatri sathi Shuttle)। বিশেষ করে মহিলা যাত্রীদের জন্য কলকাতা ও সংলগ্ন এলাকায় শাটল পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। রাত বাড়লে গণপরিবহণের সংখ্যা কমে যায়। আবার ভোরের দিকে অনেক রুটেই বাস বা ট্রেনের পরিষেবা সীমিত থাকে। ফলে বাধ্য হয়ে অনেকেই অ্যাপ ক্যাব ব্যবহার করেন। নতুন শাটল পরিষেবা চালু হলে সেই অতিরিক্ত খরচের চাপ কমার সম্ভাবনা রয়েছে।

কলকাতা জুড়ে ‘যাত্রী সাথী’ শাটেল (Yatri sathi Shuttle)

জানা গেছে, পরিষেবার ভাড়া শুরু মাত্র ৩৯ টাকা থেকে। কম খরচে নির্দিষ্ট রুটে যাতায়াত করানোই এই উদ্যোগের মূল ভাবনা।পরিকল্পনায় কলকাতার এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। প্রথমে গুরুত্বপূর্ণ রুট চিহ্নিত করে পরিষেবা চালানোর কথা ভাবা হচ্ছে। শুরুতে সীমিত সংখ্যক পথে শাটল নামতে পারে।

অল্প রাস্তা যাওয়ার জন্য ওলা বা উবের-এর ক্ষেত্রে ১০০-১৫০ টাকা কিংবা তার বেশি ভাড়া নেওয়া হয়। সেই তুলনায় ৩৯ টাকা থেকে শাটল পরিষেবা চালু হলে তা নিঃসন্দেহে অনেক বেশি সাশ্রয়ী হবে।
উল্লেখ্য, ‘যাত্রী সাথী’ রাজ্য সরকারের উদ্যোগে তৈরি অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা। এই পরিষেবার পরিধি বাড়িয়ে মহিলা যাত্রীদের জন্য নির্দিষ্ট শাটল চালুর পরিকল্পনা করা হচ্ছে।

শুধু ভাড়া কমানো নয়, নির্দিষ্ট রুটে নিয়মিত ও সংগঠিত যাতায়াতের সুযোগ তৈরি করাও এর অন্যতম লক্ষ্য। যাত্রীদের সরাসরি বাড়ির সামনে পৌঁছে দেওয়ার বদলে গুরুত্বপূর্ণ কোনও পয়েন্টে নামানোর ব্যবস্থা থাকতে পারে। সেখান থেকে অল্প দূরত্বের স্থানীয় পরিবহণ নিয়ে সহজেই গন্তব্যে পৌঁছনো যাবে। তবে এখনও পরিষেবা চালুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। প্রথম দফায় কোন রুটে গাড়ি চলবে, দিনে কতগুলি শাটল থাকবে এবং পরিষেবার সময়সূচি কী হবে—এসব বিষয় এখনও চূড়ান্ত হয়নি।

'Yatri Sathi' shuttle service is coming for just 39 rupees.

আরও পড়ুন : ৩০০০ টাকার জন্য সর্বস্ব খোয়ালেন গৃহবধূ, অন্নপূর্ণা যোজনার নামে বিরাট প্রতারণা

উল্লেখ্য, কলকাতার মহিলা যাত্রীদের যাতায়াতে এই পরিষেবা বাস্তবে কতটা স্বস্তি দিতে পারে, তা নির্ভর করবে রুট, সময়সূচি এবং পরিষেবার পরিধির উপর। তবে ৩৯ টাকা থেকে ভাড়া শুরু হলে কম খরচে নিরাপদ ও সহজ যাতায়াতের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারে।