বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বাংলার সব থেকে আলোচ্য বিষয় হল যুব সাথী প্রকল্প (Yuva Sathi)। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এই ভাতা চালু করেছে তৃণমূল সরকার। এই স্কিমের আওতায় বহু যুবক যুবতী ইতিমধ্যে ১৫০০ টাকা করে পেয়েছেন। আবার অনেকে সেই টাকার অপেক্ষায় রয়েছেন। এবার এই টাকার অপেক্ষায় থাকায় যথারীতি নানান প্রশ্নের সূচনা তৈরি করছেন। কারণ অনেকের মনেই এই প্রশ্ন উঠছে, আসলেও সেই টাকা তারা পাবেন কিনা। অথবা তারা বুঝে উঠতে পারছেন না কি সমস্যার কারণে এখনো টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে। আপনিও যদি এই একই সমস্যার সম্মুখীন হন তাহলে বিস্তারিত প্রতিবেদনটি পড়ুন।
যুবসাথী প্রকল্পে সমস্যায় পড়লে কী করণীয় জানুন? (Yuva Sathi)
দুটি কারণে আপনার অ্যাকাউন্টে যুব সাথীর (Yuva Sathi) টাকা ক্রেডিট নাও হতে পারে। প্রথমত আপনার ব্যাঙ্কের সমস্যার কারণে আপনি এই সমস্যার সম্মুখীন হতে পারেন। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রাহকদের কেওয়াইসি আপডেট করা নেই। যার কারণবশত লেনদেনের সমস্যা দেখা দিচ্ছে।

আরও পড়ুন: বনগাঁ-ক্যানিং লাইনে বড় চমক! শিয়ালদহ রুটে ১২টি লোকাল ট্রেন বাড়তেই যাত্রীদের স্বস্তি
দ্বিতীয়ত, যখন ফর্ম ফিলাপ করেছেন তখন যদি কোন গন্ডগোল করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অর্থাৎ এই ফর্ম ফিলাপ করার সময় যদি অ্যাকাউন্টের নম্বর ভুল দেন তাহলে আবেদনকারীর সঙ্গে অ্যাকাউন্ট হোল্ডারের নাম মিলবে না। যার কারণবশত আপনি এই প্রকল্পের টাকা পাবেন না।
তাছাড়া ব্যাঙ্কের কোন গোলমাল আছে কিনা তা বুঝতে নিজেই কারো সঙ্গে লেনদেন করুন। তাতেও সমস্যা না হলে বুঝবেন আপনার অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে। যদিও এরপর সমস্যার সম্মুখীন হন তাহলে সেক্ষেত্রে চলে যান সরাসরি স্থানীয় ব্লক অথবা বিডিও অফিসারের কাছে।
সেখানে গিয়ে, আপনার সমস্যার কথা জানান। পাশাপাশি এই বিষয়ে তারা আপনাকে সব রকম ভাবে সহায়তা করবে। তবে বলে রাখা প্রয়োজন এই প্রকল্পে আবেদন করতে পারবেন যাদের বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে তারাই (Yuva Sathi)।












