ক্যাম্প শুরু হতেই ‘বেকারদের’ হুড়োহুড়ি! যুবসাথী প্রকল্পে প্রথম দিনেই ২ লক্ষ আবেদন

Published on:

Published on:

Yuvasathi Scheme Registration Begins Across West Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এপ্রিলের শুরু থেকেই রাজ্যে চালু হচ্ছে যুবসাথী প্রকল্প (Yuvasathi Scheme)। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন শিবির শুরু হয়েছে। সোমবার ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সর্বত্র সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রেজিস্ট্রেশন ক্যাম্প। প্রথম দিনেই প্রায় ২ লক্ষ আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে। বাজেটে ঘোষণার পর মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, এপ্রিল মাস থেকেই এই প্রকল্পের টাকা হাতে পাবেন যুবক-যুবতীরা।

রাজ্যের অন্তর্বর্তী বাজেটে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুবসাথী প্রকল্পের (Yuvasathi Scheme) ঘোষণা করেন। প্রথমে অগাস্ট মাস থেকে প্রকল্প চালুর কথা বলা হলেও পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এপ্রিল মাস থেকেই ১,৫০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন যোগ্য যুবক-যুবতীরা। বর্তমানে রাজ্যের প্রতিটি বিধানসভায় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প করা হবে। দুয়ারে সরকার ক্যাম্পের আদলে এই শিবিরগুলিতে আবেদন গ্রহণ করা হচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্প চলবে।

কারা পাবেন যুবসাথী (Yuvasathi Scheme)?

এই প্রকল্পের সুবিধা পেতে হলে কয়েকটি শর্ত মানতে হবে। সেগুলি হল –
১) আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
২) মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩) শুধুমাত্র কর্মহীন প্রার্থীরাই এই আর্থিক সাহায্য পাবেন।
৪) সর্বাধিক ৫ বছর পর্যন্ত এই সহায়তা মিলবে।
৫) স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ, রূপশ্রী বা শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধাভোগীরাও আবেদন করতে পারবেন।

কারা পাবেন না?

১) সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা এই প্রকল্পের আওতায় পড়বেন না।
২) রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তারাও এই সুবিধা পাবেন না।
৩) অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক ভাতা যাঁরা পান, তাঁরা যুবসাথীর টাকা পাবেন না।

কবে পর্যন্ত আবেদন?

২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি বিধানসভায় রেজিস্ট্রেশন ক্যাম্প চলবে। নিজের বিধানসভা অনুযায়ী নির্দিষ্ট ক্যাম্পের ঠিকানা জানতে সরকারি APAS পোর্টালে খোঁজ নিতে হবে।

কী কী নথি লাগবে?

আবেদন করতে গেলে যে নথিগুলি সঙ্গে রাখতে হবে, সেগুলি হল –

১) আধার কার্ড
২) মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
৪) ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
৬) মোবাইল নম্বর (ওটিপি ও স্ট্যাটাস সংক্রান্ত কাজের জন্য)

Yuvasathi Scheme Registration Begins Across West Bengal

আরও পড়ুনঃ সাংবাদিককে সাংসদ করবে তৃণমূল? কে হবেন নতুন মুখ? জল্পনা তুঙ্গে

কীভাবে আবেদন করবেন?

যুবসাথী প্রকল্পের (Yuvasathi Scheme) আবেদন সম্পূর্ণ অফলাইনে হবে। নির্দিষ্ট দিনে ক্যাম্পে উপস্থিত হয়ে ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেখানেই জমা দিতে হবে। ক্যাম্পেই নথি যাচাই করা হবে।