বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। মার্চ মাসে শেষ হচ্ছে একাধিক রাজ্যসভার সাংসদের মেয়াদ। কে থাকবেন, কে বাদ পড়বেন, আর কারা আসবেন নতুন মুখ হিসেবে তা নিয়ে তৃণমূলের (Trinamool Congress) অন্দরে তুমুল জল্পনা চলছে।
ফাঁকা আসন নিয়ে জল্পনা তৃণমূলে (Trinamool Congress)
বর্তমানে তৃণমূলের (Trinamool Congress) তিন রাজ্যসভার সাংসদ হলেন সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী। এছাড়াও ছিলেন মৌসম বেনজির নূর। তবে মৌসম ইতিমধ্যেই সাংসদ পদে ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে গিয়েছেন। ফলে তাঁর আসন এখন ফাঁকা। সেই জায়গায় কাকে পাঠানো হবে, তা নিয়েও কৌতূহল বাড়ছে।
সূত্রের খবর, এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে। সে ক্ষেত্রে তাঁর জায়গায় একজন সাংবাদিককে রাজ্যসভায় পাঠানোর সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। যদিও সেই নাম এখনও প্রকাশ্যে আসেনি।
অন্যদিকে, মৌসম নূরের শূন্য আসনে কোনও সংখ্যালঘু মহিলা মুখকে সামনে আনা হতে পারে বলেও রাজনৈতিক মহলের ধারণা। এতে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে বিশেষ বার্তা দিতে পারে শাসকদল (Trinamool Congress)।
দলীয় সূত্রের দাবি, সাকেত গোখলে এবার আর রাজ্যসভায় ফিরছেন না। সুব্রত বক্সী টিকিট পাবেন কি না, সে সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব। এদিকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নাম নিয়েও কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে তিনি যদি রাজ্যসভার সাংসদ হন, সে ক্ষেত্রে বিধানসভা নির্বাচনে আর লড়তে পারবেন না, এমনটাই রাজনৈতিক মহলের ব্যাখ্যা।

আরও পড়ুনঃ তদন্তে বড়সড় গাফিলতি! এত দিন জেল খাটার পর ধর্ষণ-খুন মামলায় হাই কোর্ট থেকে মুক্তি পেল বন্দী
শুধু তৃণমূল (Trinamool Congress) নয়, বাম শিবিরেও একই পরিস্থিতি। সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যরও রাজ্যসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে, বিধানসভা ভোটের আগে রাজ্যসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে জোরকদমে। কে ফিরবেন, কে নতুন মুখ হবেন তা জানতে এখন অপেক্ষা মার্চ মাসের সিদ্ধান্তের দিকে।












