দাড়িওয়ালা শিব! মানাচ্ছে না বিষ্ণুকে, জি বাংলার মহালয়া নিয়ে ট্রোলিং নেটপাড়ার

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : প্রতি বছর মহালয়া উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। রেডিওর পাশাপাশি টিভিতে মহিষাসুরমর্দিনী দেখার জন্য অপেক্ষায় থাকেন দর্শকরা। জি বাংলা (Zee Bangla) প্রতি বছর কোনও না কোনও চমক দেয় মহালয়ার অনুষ্ঠানে। এবারও ‘অশুভনাশিনী ত্রিনয়নী’ অনুষ্ঠান নিয়ে আগ্রহ তুঙ্গে দর্শকদের।

জি বাংলার (Zee Bangla) মহালয়ায় একাধিক চমক

প্রতিবারের মতো এবারও একগুচ্ছ চমক থাকছে মহালয়ার অনুষ্ঠানে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের লুক। ত্রিদেবের ভূমিকায় থাকছেন টেলিপাড়ার তিনজন জনপ্রিয় অভিনেতা।

Zee Bangla mahalaya look trolling

বিষ্ণুর লুক নিয়ে ট্রোলিং: বিষ্ণুর ভূমিকায় প্রথম বার দেখা যাবে ‘কুসুম’এর ছোট সাহেব সপ্তর্ষি রায়কে। সোনার অলঙ্কার, মাথায় মুকুট, হাতে পদ্মফুল নিয়ে ধরা দিয়েছেন তিনি। তবে অনেকের মতে, বিষ্ণু রূপে ঠিক মানাচ্ছে না সপ্তর্ষিকে। অন্যদিকে মহাদেবের অবতারে ধরা দিয়েছেন অভিনেতা রুবেল দাস।

আরও পড়ুন : ভোল বদল হবে স্টেশনের, পুজো পর্যন্ত পুরী যাবে না একাধিক ট্রেন

শিবের ভূমিকায় রুবেল: পরনে বাঘছাল, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় জটা, গলায় পেঁচানো সর্প নিয়ে মহাদেবের রূপে ধরা দিয়েছেন তিনি। তবে সবথেকে বেশি যেটা নজর কেড়েছে সেটা হল রুবেলের মুখে ঘন দাড়ি, যা মহালয়ায় (Zee Bangla) সম্ভবত দেখা যাবে প্রথম বার। তা নিয়েও আলোচনা চলছে দর্শকদের।

আরও পড়ুন : গরম ভাতে অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা, দেখে নিন সহজ রেসিপি

আরও জানা যাচ্ছে, শিবের পাশে দেবী পার্বতী হিসেবে দেখা যাবে তাঁর বাস্তব জীবনের ঘরণী শ্বেতা ভট্টাচার্যকে। তিনিও এই মহালয়ার অনুষ্ঠানের একটি অংশ হিসেবে থাকবেন। এবার মহালয়ায় দুর্গা হিসেবে ধরা দিতে পারেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। মহিষাসুর হিসেবে দেখা যাবে নাইজেল আকারাকে। চ্যানেলের বিভিন্ন সিরিয়ালের অভিনেত্রীদেরও এই অনুষ্ঠানে বিভিন্ন দেবদেবীর ভূমিকায় দেখা যাবে বলে খবর।