আজকের রাশিফল ৪ নভেম্বর, ব্যবসায় বাজিমাত এই ছয় রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 4 November 2026.

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আত্মীয়দের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি কিছু ভালো পরামর্শ পেতে পারেন। এগুলি সঠিকভাবে কাজে লাগালে আপনি লাভবান হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে আপনার স্নানের জলে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ও দুধ মিশিয়ে দিন।

বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি কোথাও যেতে পারেন। যার ফলে আপনার বিপুল অর্থব্যয় হতে পারে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ কিছু ভাল দক্ষতা অর্জন করবেন। আপনার কাছে আসা সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। অবসর সময়ে অফিসের কোনও কাজ চলে আসায় আপনি ব্যস্ত হতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে গরুকে পালংশাক খেতে দিন।

মিথুন রাশি: আপনি আজ দীর্ঘ সময় ধরে চলা কোনও মানসিক চাপ এবং উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন। জীবনকে একটি নির্দিষ্ট বিষয় বজায় রাখার লক্ষ্যে জীবনশৈলী পরিবর্তন করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। বন্ধুদের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবক বা পিতৃস্থানীয় কারোর কাছ থেকে অবশ্যই কিছু ভালো পরামর্শ পেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে অবশ্যই হলুদ রঙের মিষ্টি যেমন লাড্ডু অথবা বোঁদে কোনও ধর্মীয় স্থানে অর্পণ করুন। এটি আপনার উপকারে আসবে।

কর্কট রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা পেতে পারেন। যার ফলে তাঁরা অত্যন্ত আনন্দিত হবেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনার চিন্তা বাড়তে পারে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে প্রতিদিন বিশুদ্ধ মধু সেবন করুন।

সিংহ রাশি: আপনার মন আজ কোনও ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বন্ধুদের সঙ্গে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কেরিয়ারে উন্নতির লক্ষ্যে অবশ্যই কাককে রুটি খেতে দিন।

কন্যা রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে বিচক্ষণতার সঙ্গে সেটি সমাধানের চেষ্টা করুন। আপনি আজ একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কিছু ভালো পরামর্শ পেতে পারেন। যেগুলি কাজে লাগালে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। অতীতের একটি সুখের স্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখতে পারে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আপনি আজ দীর্ঘক্ষণ ঘুমিয়ে অতিবাহিত করতে পারেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই মহাদেব বা একটি অশ্বত্থ গাছের সামনে ২ থেকে ৩ টি লেবু অর্পণ করুন।

Ajker rashifal todays horoscope 4 November 2026.

তুলা রাশি: আপনার আজ একজন ঝগড়ুটে ব্যক্তির সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। এই রাশিচক্রের বিবাহিত ব্যক্তিরা আজ তাঁদের শ্বশুরবাড়ির একজনের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। আপনি আজ অতীতের সব বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারবেন। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিবন্ধীদের সেবা করুন।

বৃশ্চিক রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। বন্ধু এবং অচেনা ব্যক্তিদের থেকে সতর্ক থাকতে হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার নিজের করা কোনও কৃতিত্ব আজ অন্য কাউকে নিতে দেবেন না। আজ অবশ্যই কিছুটা সময় বের করে নিজের ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার:আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই ফুলের টবের সবুজ রঙের পাথর রাখুন এবং সবুজ রঙের বোতলে গাছ লাগান ও বাথরুমে সবুজ টাইলস স্থাপন করুন। এটি আপনার উপকারে আসবে।

ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। দীর্ঘস্থায়ী লাভের জন্য আজ আপনি শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের বিশেষ কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজ আপনি ভালো পরিবর্তনের সম্মুখীন হবেন। এই রাশির পূর্বাদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। অত্যধিক পরিমাণে মোবাইল চালানো বা টিভি দেখা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ঝাড়ুদারকে মুসুর ডাল দান করুন এবং তাঁকে বিভিন্নভাবে সাহায্য করুন।

আরও পড়ুন: অলিম্পিক আয়োজনের দৌড়ে অনেকটাই এগিয়ে ভারত! মিলল বড় আপডেট

মকর রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিক ভাবে কাজে লাগান। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা-কালো দাগ রয়েছে এমন একটি গরুকে খাবার খেতে দিন।

আরও পড়ুন: iPhone-এর ক্রমবর্ধমান চাহিদা! ভারতে আয়ের রেকর্ড গড়ল Apple, চমকে দেবে পরিসংখ্যান

কুম্ভ রাশি: নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শিশুদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিতে হবে। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে ভালো পরামর্শ গ্রহণ করুন। আপনার কাছে আসা ভালো সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগান। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বৃহন্নলাদের সবুজ রঙের পোশাকের উপাদান দান করুন। এর ফলে বুধের খারাপ প্রভাব কেটে যাবে।

মীন রাশি: আপনি আজ অবসর যাপনের আনন্দ উপভোগ করতে পারবেন। এই রাশির কিছু ব্যবসায়ী অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলি সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি  নিঃসন্দেহে ভালো। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ আজ অবশ্যই ইতিবাচক ফলপ্রদান করবে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই দুর্গা মন্দিরের প্রসাদ অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন।