অলিম্পিক আয়োজনের দৌড়ে অনেকটাই এগিয়ে ভারত! মিলল বড় আপডেট

Published on:

Published on:

India is well ahead in the race to host the Olympic Games.

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ক্রীড়াক্ষেত্রে একাধিক সাফল্য অর্জন করছে ভারত। শুধু তাই নয়, খেলাধুলার (Olympic Games) ক্ষেত্রে বিভিন্ন আয়োজনও অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছে ভারত (India)। এই আবহে, ভারতে অলিম্পিক আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যেই তৎপর হয়েছে কেন্দ্র। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতে অলিম্পিক আয়োজনের বিষয়টি খোদ প্রধানমন্ত্রীর (Narendra Modi) স্বপ্ন। এমতাবস্থায়, ভারতের অলিম্পিক মিশনের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে।

অলিম্পিক (Olympic Games) আয়োজনের দৌড়ে অনেকটাই এগিয়ে ভারত!

জানিয়ে রাখি যে, অলিম্পিক আয়োজনের লক্ষ্যে একাধিক দেশকে পিছনে ফেলে ভারত অনেকটাই এগিয়েছে। যদিও, চূড়ান্ত অনুমোদন বাকি রয়েছে। মূলত, ভারত ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের বিষয়ে নজর দিয়েছে। যদি সত্যিই ভারতে অলিম্পিক সম্পন্ন হয় সেক্ষেত্রে তা আয়োজিত হবে আহমেদাবাদে।

India is well ahead in the race to host the Olympic Games.

উল্লেখ্য যে, ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজন করতে চলেছে ভারত। এটিও সম্পন্ন হবে আহমেদাবাদে। এই আয়োজনের পরেই শহরের পরিকাঠামোর সামগ্রিক আরও উন্নতি করাই লক্ষ্য রয়েছে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বেশ কয়েকটি বড় প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে আহমেদাবাদকে অলিম্পিকের জন্য প্রস্তুত করা হবে।

আরও পড়ুন: iPhone-এর ক্রমবর্ধমান চাহিদা! ভারতে আয়ের রেকর্ড গড়ল Apple, চমকে দেবে পরিসংখ্যান

জানিয়ে রাখি যে, ২০২৪ সালে ভারত ২০৩৬-এর অলিম্পিক আয়োজনের লক্ষ্যে বিড জমা দিয়েছিল। তারপরে গত ১৮ মাস ধরে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সঙ্গে আলোচনা বজায় রাখা হয়। এবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির তরফে ভারতের জন্য ইতিবাচক খবর সামনে এসেছে।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টার অভিযান! জলদস্যুদের দখল করা ইরানের ট্রলার থেকে ২০ নাবিককে উদ্ধার ভারতীয় নৌসেনার

ইতিমধ্যেই গত ২ নভেম্বর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি জানিয়েছে যে, ২০৩৬-এর অলিম্পিক আয়োজনের দাবিদার হিসাবে ৭ টি দেশের কমিটির মধ্যে ভারত রয়েছে। অন্যান্য দেশগুলির মধ্যে রয়েছে কাতার, হাঙ্গেরি, জার্মানি, দক্ষিণ কোরিয়া, কাতার এবং তুরস্ক। জানা গিয়েছে যে, তালিকায় থাকা ৭ টি দেশ চলতি বছরেই প্রেজেন্টেশন পেশ করবে এবং আগামী বছরের মার্চ মাস থেকে অলিম্পিকের আয়োজক নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।