iPhone-এর ক্রমবর্ধমান চাহিদা! ভারতে আয়ের রেকর্ড গড়ল Apple, চমকে দেবে পরিসংখ্যান

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, অ্যাপল (Apple) ২০২৬-এর সেপ্টেম্বর ত্রৈমাসিকে ১১৪.৫ বিলিয়ন ডলারের রেকর্ড রেভিনিউর কথা জানিয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি। মূলত, আইফোনের (iPhone) শক্তিশালী বিক্রয়, সার্ভিস ব্যবসা থেকে রেকর্ড আয় এবং ম্যাক (MacBook) কম্পিউটারের ক্রমবর্ধমান চাহিদা এই বৃদ্ধির চালিকাশক্তি হিসাবে কাজ করেছে। অ্যাপল প্রায় ৪৭৯ বিলিয়ন ডলারের মোট বার্ষিক রেভিনিউ নিয়ে অর্থবছর শেষ করেছে। আইফোনই সংস্থার বৃহত্তম ব্যবসা হিসাবে বিবেচিত হয়েছে। অ্যাপল চলতি সেপ্টেম্বর ত্রৈমাসিকে আইফোন বিক্রি থেকে ৫৭.৬ বিলিয়ন ডলার আয় করেছে। যা গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ১৭ শতাংশ বেশি।

ভারতে আয়ের রেকর্ড গড়ল Apple:

জানিয়ে রাখি যে, অ্যাপলের সিইও জন টার্নার ত্রৈমাসিক ফলাফল ঘোষণা করে বলেছেন যে, সেপ্টেম্বর ত্রৈমাসিকে অ্যাপল ভারতসহ বেশ কয়েকটি উন্নত ও উদীয়মান বাজারে রেকর্ড পরিমাণ রেভিনিউ আয় করেছে। এছাড়াও, আমেরিকা, চিন ও ভারতের মতো বাজারসহ বিশ্বজুড়ে আইফোন আপগ্রেডের সংখ্যায় কোম্পানিটি একটি নতুন রেকর্ড স্থাপন করেছে। কোম্পানির মতে, আইফোন, ম্যাক কম্পিউটার এবং বিভিন্ন পরিষেবার বর্ধিত চাহিদার কারণেই এই রেভিনিউ অর্জিত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল যে, ভারতে পুরোনো আইফোনের বদলে নতুন মডেল কেনা গ্রাহকের সংখ্যাও দ্রুত বৃদ্ধি পেয়েছে।

Surging demand for iPhones! Apple sets a revenue record in India.

আইফোন ১৮ প্রো সিরিজের প্রবল চাহিদা: উল্লেখ্য যে, অ্যাপলের চিফ ফাইনান্সিয়াল অফিসার তথা CFO কেভান পারেখ জানিয়েছেন যে, বিশ্বজুড়ে ব্যবহৃত আইফোনের সংখ্যা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি আরও বলেন ভারত, আমেরিকা, চিন এবং জাপানের উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক পুরনো আইফোন ব্যবহার ছেড়ে নতুন মডেল কিনেছেন। কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক এক রিপোর্ট অনুসারে, ভারতে আইফোন ১৮ প্রো সিরিজের প্রাথমিক বিক্রি আইফোন ১৭ প্রো সিরিজের তুলনায় গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি ছিল। এদিকে, আইফোন ১৭ সিরিজের চাহিদা শক্তিশালী রয়েছে। তবে, মেমোরি ও অন্যান্য অত্যাবশ্যকীয় যন্ত্রাংশের ক্রমবর্ধমান ব্যয়ের কারণে অ্যাপল তার কিছু প্রোডাক্টের দাম পরিবর্তন করছে।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টার অভিযান! জলদস্যুদের দখল করা ইরানের ট্রলার থেকে ২০ নাবিককে উদ্ধার ভারতীয় নৌসেনার

জানিয়ে রাখি যে, স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের চেয়ে পিছিয়ে রয়েছে অ্যাপল। সেপ্টেম্বর ত্রৈমাসিমে বিক্রিত ইউনিটের ভিত্তিতে ভারতীয় স্মার্টফোন বাজারে অ্যাপলের অংশ ছিল ৮ শতাংশ। অপরদিকে, স্যামসাং ১৭ শতাংশ অংশ নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। এদিকে, গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় অ্যাপলের মার্কেট শেয়ার ১ শতাংশ কমেছে। অ্যাপল ভারতে শুধু আইফোন থেকেই নয়, ম্যাক কম্পিউটার এবং সার্ভিসেজ থেকেও লাভবান হয়েছে। কেভান পারেখের মতে, ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মতো বাজারে ম্যাকের ব্যবসায় দুই অঙ্কের বৃদ্ধি দেখা গেছে। একইসঙ্গে ভারত-সহ একাধিক উদীয়মান বাজারে কোম্পানিটির সার্ভিসেস থেকে আয়ও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আরও পড়ুন: ODI বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আকাশছোঁয়া আবেগ! টিকিটের জন্য অপেক্ষায় ৮৪ লক্ষ অনুরাগী

এছাড়াও, অ্যাপল অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বে ভারতে অ্যাপল পে চালু করেছে। জন টার্নারের মতে, ভারতের মতো একটি বিশাল বাজারে এই পরিষেবাটি একটি নিরাপদ এবং সুবিধাজনক অর্থপ্রদানের বিকল্প প্রদান করবে। এর মাধ্যমে ইতিমধ্যেই অ্যাপল পে বিশ্বজুড়ে ৯০ টিরও বেশি বাজারে পৌঁছে গেছে।