বাংলাহান্ট ডেস্ক : গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল বিএসএনএল (BSNL Recharge)। প্রতিদিনের ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, এসএমএস এর সুবিধার পাশাপাশি বিনামূল্যে সিমও পাওয়া যাবে, তাও নাকি মাত্র ১ টাকায়। হ্যাঁ, ঠিকই পড়েছেন। গ্রাহকদের জন্য আবারও ১ টাকার ফ্রিডম ২.০ অফার নিয়ে এসেছে বিএসএনএল। কারা পাবেন এই অফার?
গ্রাহকদের জন্য বড় অফার বিএসএনএল এর (BSNL Recharge)
জানা গিয়েছে, শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্যই দেওয়া হবে এই বিশেষ অফার। এটি আসলে একটি ফার্স্ট রিচার্জ কুপন। নতুন বিএসএনএল কানেকশন নেওয়ার পর প্রথম রিচার্জ হিসেবে এই অফার ব্যবহার করা যাবে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১ জিবি করে ডেটা পাবেন। এছাড়াও থাকছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস এর সুবিধা। মাত্র ১ টাকার রিচার্জে ২৪ দিন পাওয়া যাবে প্ল্যানের সুবিধা।

কী কী সুবিধা মিলবে: অর্থাৎ পুরো মেয়াদে যদি দৈনিক সুবিধা ব্যবহার করা যায় তাহলে একজন গ্রাহক মোট ২৪ জিবি ডেটা, ২৪০০ টি এসএমএস ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়াও ২৪ দিন ধরে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিংয়ের (BSNL Recharge) সুবিধা।
আরও পড়ুন : নিমেষে দূর হবে আঁশটে গন্ধ, মাছ ধোওয়ার সময় জলে মেশান ‘এই’ জিনিস
কারা পাবেন সুবিধা: টেলিকম সংস্থার ঘোষণা অনুযায়ী, ১ টাকার প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা, ১০০ টি এসএমএস, আনলিমিটেড ভয়েস কল ও ২৪ দিনের ভ্যালিডিটি মিলবে। নতুন বিএসএনএল সংযোগ নেওয়ার সময় নির্দিষ্ট প্রক্রিয়ায় পাওয়া যাবে এই অফারের সুবিধা। আগামী ১২ অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে এই রিচার্জের অফার।
আরও পড়ুন : ফ্লাইওভারে ওঠার আগেই জানা যাবে ট্রাফিকের হাল, মা উড়ালপুলে বসছে ডিসপ্লে বোর্ড
নতুন গ্রাহকরা বিএসএনএল এর কাস্টমার সার্ভিস সেন্টার বা অনুমোদিত রিটেলারের কাছ থেকে নতুন সিম নেওয়ার সময় এই অফার সম্পর্কে জানতে পারবেন।













