৫ বছরে ১,১৪০ শতাংশ রিটার্ন! রকেটের গতি এই স্টকে, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

Published on:

Published on:

1,140 percent return in the share market in 5 years in this stock.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোমবার শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগকারীদের নজর কেড়েছে থাঙ্গামাইল জুয়েলারি লিমিটেডের শেয়ার। এই শেয়ারের দাম BSE-তে ৯.৯২ শতাংশ বেড়ে ৩৭০৯.২৫ টাকায় বন্ধ হয়েছে। জানিয়ে রাখি যে, থাঙ্গামাইল জুয়েলারির শেয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে ১৪০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। চলতি অর্থবর্ষের ডিসেম্বর ত্রৈমাসিকে এই জুয়েলারি কোম্পানির মুনাফা দ্বিগুণেরও বেশি বেড়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গত ৫ বছরে মাল্টিব্যাগার থাঙ্গামাইল জুয়েলারির শেয়ারের দাম ১,১৪০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছ।

৫ বছরে কোম্পানির শেয়ারের (Share Market) দাম ১,১৪০ শতাংশ বেড়েছে:

উল্লেখ্য যে, জুয়েলারি কোম্পানি থাঙ্গামাইল জুয়েলারির শেয়ারের দাম ১ বছরেরও কম সময়ের মধ্যে ১৪০ শতাংশেরও বেশি রিটার্ন প্রদান করেছে। ২০২৫-এর ২৪ ফেব্রুয়ারি এই কোম্পানির শেয়ারের দাম ছিল ১৫২৬.৪৫ টাকা। এদিকে, ২০২৬-এর ৯ ফেব্রুয়ারি, কোম্পানির শেয়ারের দাম ৩৭০৯.২৫ টাকায় বন্ধ হয়। গত ৫ বছরে, থাঙ্গামাইল জুয়েলারি শেয়ারের দাম ১,১৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে কোম্পানির শেয়ারের দাম ২৯৯.২৭ টাকা থেকে বেড়ে ৩,৭০০ টাকারও বেশি হয়েছে। এই কোম্পানির শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ৪,১৩৮.১৫ টাকা। পাশাপাশি, ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ১,৫২৬.৪৫ টাকা।


1,140 percent return in the share market in 5 years in this stock.

দ্বিগুণেরও বেশি লাভ হয়েছে কোম্পানির: তামিলনাড়ু বেসড রিটেল জুয়েলারি চেইন থাঙ্গামাইল জুয়েলারির মুনাফা ২০২৫ সালের ডিসেম্বর ত্রৈমাসিকে দ্বিগুণেরও বেশি হয়েছে। চলতি অর্থবর্ষের ডিসেম্বর ত্রৈমাসিকে এই জুয়েলারি কোম্পানিটি ১০৫ কোটি টাকার মুনাফা করেছে। থাঙ্গামাইল জুয়েলারি ১ বছর আগে একই সময়ে ৪৮ কোটি টাকার মুনাফা করেছিল। ২০২৫ অর্থবর্ষের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে এই জুয়েলারি কোম্পানির রেভিনিউ বেড়ে ২,৪০৬ কোটি টাকা হয়েছে। যা এক বছর আগের একই সময়ে ১,১৩২.৫ কোটি টাকা ছিল। ২০২৫ সালের ডিসেম্বর ত্রৈমাসিকে EBITDA দাঁড়িয়েছে ১৭২.২ কোটি টাকায়। যা এক বছর আগের একই সময়ে ৮৩.৩ কোটি টাকা ছিল।

আরও পড়ুন: ‘চিকেন’স নেক’-এর নিরাপত্তা বৃদ্ধিতে আন্ডারগ্রাউন্ড টানেলে যাতায়াত করবে সেনা! বড় পদক্ষেপ ভারতীয় রেলের

জুয়েলারি কোম্পানিটি বোনাস শেয়ারও বিতরণ করেছে: জানিয়ে রাখি যে, এই জুয়েলারি কোম্পানি ইতিমধ্যেই তার শেয়ারহোল্ডারদের বোনাস শেয়ার উপহার দিয়েছে। এই মাল্টি-ব্যাগার কোম্পানিটি ২০২৩ সালের জুলাই মাসে ১:১ অনুপাতে বোনাস শেয়ার বিতরণ করেছিল।

আরও পড়ুন: ঘুরে গেল পরিস্থিতি! ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য এবার পাকিস্তানের কাছে আর্জি বাংলাদেশের

এর অর্থ হল কোম্পানিটি প্রতিটি শেয়ারের জন্য একটি বোনাস শেয়ার জারি করে। জানিয়ে রাখি যে, ২০২৫-এর সেপ্টেম্বর ত্রৈমাসিকের তথ্য অনুযায়ী থাঙ্গামাইল জুয়েলারিতে প্রোমোটারদের অংশীদারিত্ব রয়েছে ৬১.৫৬ শতাংশ। যেখানে পাবলিক শেয়ারহোল্ডিং রয়েছে ৩৮.৪৪ শতাংশ।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।