মিলেছে বড় অর্ডার! এই কোম্পানির স্টকে ১৬ শতাংশের বৃদ্ধি, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগকারীদের নজর কেড়েছে জ্যোতি স্ট্রাকচারস লিমিটেডের স্টক। মূলত, আদানি গ্রুপের একটি কোম্পানির কাছ থেকে অর্ডার পাওয়ার পর বুধবার জ্যোতি স্ট্রাকচারস লিমিটেডের স্টকের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সপ্তাহের তৃতীয় দিনে, কোম্পানিটির স্টকের দাম BSE-তে প্রায় ১৬.০৫ শতাংশ বেড়ে ১০.৩৪ টাকায় বন্ধ হয়েছে। বর্তমান প্রতিবেদনে আদানি গ্রুপের কাছ থেকে প্রাপ্ত অর্ডারের বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

শেয়ার বাজারে (Share Market) বিপুল বৃদ্ধি জ্যোতি স্ট্রাকচারস লিমিটেডের স্টকে:

অর্ডারটির বিস্তারিত বিবরণ: ইতিমধ্যেই জ্যোতি স্ট্রাকচারস লিমিটেড স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে যে, তারা আদানি ইলেকট্রিসিটি মুম্বাই লিমিটেডের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট পেয়েছে। প্রায় ৮৮.৩৩ কোটি টাকা মূল্যের এই প্রজেক্টটি মুম্বাই কোস্টাল রোডের সঙ্গে সংযুক্ত এবং এতে ট্রান্সমিশন লাইনের পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটির মধ্যে ডিজাইন থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং, সাপ্লাই, সার্ভে, টাওয়ার নির্মাণ এবং কমিশনিং অন্তর্ভুক্ত রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অর্ডারটি ১২ মাসের মধ্যে সম্পন্ন হবে।

16 percent increase in the stock of this company in share market.

শেয়ারের পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, বুধবার জ্যোতি স্ট্রাকচারস লিমিটেডের স্টকের দাম ১৬.০৫ শতাংশ বেড়েছে। স্টকটির আগের ক্লোজিং দর ছিল ৮.৯১ টাকা। যা বুধবার ১০.৩৪ টাকায় পৌঁছেছে। ২০২৫ সালের এপ্রিলে, স্টকটি তার ৫২-সপ্তাহের সর্বোচ্চ দর ২২.১৯ টাকায় পৌঁছেছিল। অপরদিকে, শেয়ারটির ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর হল ৭.৯২ টাকা।

আরও পড়ুন: তৈরি হল নতুন রেকর্ড! GST সংগ্রহে ৮.৮ শতাংশের বৃদ্ধি, চমকে দেবে মার্চ মাসের পরিসংখ্যান

কোম্পানিটি মার্চ মাসে কী ঘোষণা করেছিল: উল্লেখ্য যে, গত মার্চে, জ্যোতি স্ট্রাকচারস কর্ণাটকের রিনিউ পাওয়ারের জন্য ৪০০ কেভি গাদাগ-২ ট্রান্সমিশন লাইন প্রজেক্টের কাজ সমাপ্তির মাধ্যমে প্রজেক্টটির চালুর ঘোষণা করেছিল। এই প্রকল্পে গাদাগ পাওয়ার স্টেশন এবং কোপ্পাল পাওয়ার স্টেশনকে সংযোগকারী ১০০ সার্কিট কিলোমিটারের ২ টি HTLS ট্রান্সমিশন লাইন অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: ম্যাচ চলাকালীন বড় ভুল! IPL শুরু হতে না হতেই বিপুল জরিমানার সম্মুখীন শ্রেয়স আইয়ার

এই ট্রান্সমিশন লাইনটি গাদাগ ও কোপ্পাল জেলার মধ্য দিয়ে গেছে। যেখানে প্রজেক্ট টিমটি দুর্গম ভূখণ্ড, রাস্তার বাধা এবং প্রতিকূল মাটির অবস্থার মতো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। প্রকল্পটি কোপ্পাল সোলার এনার্জি জোন থেকে রিনুয়েবল এনার্জি পরিবহণের জন্য নির্মিত একটি ইন্টারস্টেট ট্রান্সমিশন সিস্টেমের অংশ।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।