ভারতীয় রেলে ঘটল ২০ বছরের পুরনো ঐতিহ্যের অবসান! নেওয়া হল বড় সিদ্ধান্ত

Published on:

Published on:

20 years old tradition has ended in Indian Railways.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেলে (Indian Railways) দীর্ঘ ২০ বছর ধরে চলে আসা একটি বিশেষ ঐতিহ্যের এবার অবসান ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রেলওয়ে বোর্ড তার অবসরপ্রাপ্ত আধিকারিকদের বিদায়ী উপহার হিসেবে গোল্ড প্লেটেড সিলভার মেডেল দেওয়ার প্রথা তাৎক্ষণিকভাবে কার্যকর করার মাধ্যমে বন্ধ করে দিয়েছে। ২০০৬ সালের মার্চ মাসে, রেলওয়ে অবসরপ্রাপ্ত আধিকারিকদের প্রায় ২০ গ্রাম ওজনের সোনার প্রলেপযুক্ত রৌপ্য মেডেল দেওয়া শুরু করে।

বড় সিদ্ধান্ত নিল রেল (Indian Railways):

এমতাবস্থায়, গত ২০ বছরে রেলের হাজার হাজার কর্মচারী এই রৌপ্য মেডেল পেয়েছেন। এই প্রসঙ্গে বোর্ডের প্রধান কার্যকরী নির্দেশক রেণু শর্মা গত বুধবার (২৮ জানুয়াররি ২০২৬) একটি আনুষ্ঠানিক আদেশ জারি করেছেন। যেখানে লেখা আছে, ‘অবসরপ্রাপ্ত রেল আধিকারিকদের স্বর্ণের প্রলেপযুক্ত রৌপ্য পদক প্রদানের প্রথা বন্ধ।’

20 years old tradition has ended in Indian Railways.

কেন এই সিদ্ধান্ত: মূলত, এই সিদ্ধান্তের পেছনে মেডেল কেলেঙ্কারিকেই দায়ী করা হচ্ছে। ভোপাল বিভাগে এই ‘মেডেল কেলেঙ্কারি’ ঘটে। একটি তদন্তে জানা গেছে যে, অবসর গ্রহণের সময় দেওয়া মুদ্রাগুলি ‘নকল’ ছিল যার মধ্যে মাত্র ০.২৩ শতাংশ রুপোর পরিমাণ ছিল। এই ক্ষেত্রে, রেলওয়ে সংশ্লিষ্ট সরবরাহকারীর বিরুদ্ধে একটি FIR দায়ের করেছে এবং ওই সংস্থাকে ব্ল্যাকলিস্ট করার প্রক্রিয়া শুরু করেছে। এদিকে, রেলওয়ের কাছে থাকা মজুত থাকা পদকগুলি এখন অন্যান্য উদ্দেশ্যে ব্যবহার করা হবে বলেও জানা গিয়েছে। এদিকে, এই নতুন নিয়মটি ৩১ জানুয়ারি, ২০২৬ সালের পরে অবসর গ্রহণকারী আধিকারিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যার অর্থ তাঁরা আর এই মেডেল পাবেন না।

আরও পড়ুন: সময় পেরিয়ে যাওয়ায় বন্ধ করেছিলেন মিমি চক্রবর্তীর অনুষ্ঠান! সেই তনয় শাস্ত্রীকে গ্রেফতার করল পুলিশ

কী জানিয়েছে রেল: ইতিমধ্যেই WCR (পশ্চিম মধ্য রেলওয়ের CPRO) হর্ষিত শ্রীবাস্তব জানিয়েছেন যে, প্রায় ৩,৬০০ টি মেডেল বিতরণ করা হত। কিন্তু, সেগুলির একটি লটে ত্রুটি পাওয়া গেছে। রাজস্থানে, অবসরপ্রাপ্ত রেলকর্মীদের রুপোর পরিবর্তে সোনার প্রলেপ দেওয়া তামার মেডেল দেওয়া হয়েছিল। একজন আধিকারিকের সন্দেহের ভিত্তিতে, তদন্তে জানা গেছে যে মেডেল ০.২৫ শতাংশ রুপো ছিল। এমতাবস্থায়, ২ বছর থেকে জাল মেডেল বিতরণের সন্দেহে ভিজিল্যান্স তদন্ত শুরু হয়।

আরও পড়ুন: ক্রিকেট নিয়ে নাটক শেষ! এবার এই চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে টিম পাঠাচ্ছে বাংলাদেশ

এদিকে, মধ্যপ্রদেশেও একই রকম একটি ঘটনা সামনে এসেছে। ভোপাল রেলওয়ে বিভাগের অবসরপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গেও প্রতারণা করা হয়েছে। তাঁদের সম্মানের নিদর্শন হিসেবে জাল মেডেল দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীরা পরে আবিষ্কার করেন যে, তাঁদের রুপোর পরিবর্তে তামার মেডেল দেওয়া হয়েছে। তারপরে ল্যাব টেস্টিংয়ে দেখা যায় যে, সেগুলিতে মাত্র ০.২৩ গ্রাম রূপো ছিল।