বাংলা হান্ট ডেস্ক: ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রত্যেকেই চান নিজেদের কষ্টার্জিত অর্থ এমন একটি নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে যেখান থেকে ভালো রিটার্নের সম্ভাবনা থাকে। বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে বিনিয়োগের ক্ষেত্রে একাধিক মাধ্যম থাকলেও সেগুলি ক্ষেত্রে অধিকাংশতে থাকে ঝুঁকির সম্ভাবনা। কিন্তু, দেশের বিনিয়োগকারীদের কাছে বছরের পর বছর ধরে অন্যতম ভরসার নাম হল LIC (Life Insurance Corporation of India)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, LIC-র প্ল্যানগুলি বিমা সুরক্ষার পাশাপাশি, দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য আয়ের একটি শক্তিশালী উৎস হয়ে উঠতে পারে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা LIC-র ঠিক সেইরকমই ৫ টি লাভজনক পলিসির প্রসঙ্গ উপস্থাপিত করব।
LIC (Life Insurance Corporation of India)-র ৫ টি লাভজনক পলিসি:
১. LIC জীবন তরুণ: প্রত্যেক বাবা-মা তাঁদের সন্তানদের উচ্চশিক্ষা এবং বিয়ে নিয়ে চিন্তিত থাকেন। এই দুশ্চিন্তা দূর করার জন্য LIC-র জীবন তরুণ একটি অত্যন্ত সুরক্ষিত প্ল্যান হিসেবে বিবেচিত হয়। এই প্ল্যানে সন্তানের ২৫ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করা হয়। এক্ষেত্রে যখন সন্তানের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হয়, তখন তাঁরা প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ ক্যাশব্যাক পান। এরপর, পলিসির মেয়াদ শেষে বোনাসসহ একটি ভালো অঙ্কের এককালীন অর্থ পাওয়া যায়। যা সন্তানদের কর্মজীবনের শুরুতে বেশ কাজে আসে।

২. LIC জীবন আনন্দ: আপনার বিনিয়োগের বাজেট সীমিত হলেও যদি আপনি একটি নির্ভরযোগ্য জীবন বিমা পলিসির খোঁজ করেন সেক্ষেত্রে LIC জীবন আনন্দ পলিসিটি আপনার জন্য একদম উপযুক্ত হিসেবে বিবেচিত হবে। এই পলিসিটি আপনি প্রতিদিন মাত্র ৪৫ টাকা বা প্রতি মাসে ১,৩৫৮ টাকা দিয়ে এটি শুরু করতে পারেন। এই সামান্য পরিমাণ অর্থ ভবিষ্যতে ২৫ লক্ষ টাকা পর্যন্ত একটি বড় ফান্ড তৈরি করতে পারে। এই স্কিমের ন্যূনতম মেয়াদ ১৫ বছর এবং ম্যাচুরিটিতে বোনাসসহ এককালীন অর্থ আপনার হাতে আসে।
৩. LIC জীবন উমাং: জানিয়ে রাখি যে, LIC জীবন উমাং হল এমন একটি পলিসি যেটি আজীবন আয়ের পরিকল্পনা হিসেবে চমৎকার। এটি অবসর গ্রহণের পর বিনিয়োগকারীদের স্থিতিশীল আয় নিশ্চিত করে আর্থিক সীমাবদ্ধতা এড়াতে সাহায্য করে। প্রিমিয়াম প্রদানের মেয়াদ শেষ হওয়ার পর, পিলিসিটি প্রতি বছর নিশ্চিত ৮ শতাংশ অর্থ ফেরত প্রদান করে। যেটি থেকে আজীবন এই আয় পাওয়া সম্ভব। এছাড়াও, যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে পরিবারকে সম্পূর্ণ বিমা সুরক্ষা প্রদান করা হয়।
আরও পড়ুন: PNB, HDFC ও বন্ধন ব্যাঙ্কের গ্রাহকেরা হন সতর্ক! ১ এপ্রিল থেকেই পাল্টে যাচ্ছে এই নিয়ম, বাড়বে খরচ
৪. LIC নিউ এনডাউমেন্ট প্ল্যান: যাঁরা নিজেদের সঞ্চয় সুরক্ষিত রাখার পাশাপাশি একটি নির্দিষ্ট রিটার্নও আশা করেন, তাদের জন্য এটি একটি চমৎকার বিকল্প। এই প্ল্যানটি মূলত সেইসব বিনিয়োগকারীদের লক্ষ্য তৈরি করা হয়েছে, যাঁরা তাদের বিনিয়োগের সুরক্ষার বিষয়ে সচেতন। কম ঝুঁকিপূর্ণ প্ল্যান হওয়ায় এটি বিনিয়োগকারীদেরজীবন বিমার পাশাপাশি নির্দিষ্ট রিটার্ন এবং বোনাসের সুবিধা প্রদান করে।
আরও পড়ুন: অষ্টম বেতন কমিশন সংক্রান্ত নতুন আপডেট! জেনে রাখা প্রয়োজন সরকারি কর্মচারীদের
৫. LIC জীবন শিরোমণি: উচ্চ আয়ের এবং ভালো সুরক্ষা চান এমন বিনিয়োগকারীদের জন্য এটি একটি চমৎকার নন-লিঙ্কড জীবন বিমা প্ল্যান। এই প্ল্যানের প্রধান বৈশিষ্ট্য হল এর স্বল্প বিনিয়োগের মেয়াদ এবং দীর্ঘ মুনাফা লাভের সময়। এক্ষেত্রে ১ কোটি টাকা পর্যন্ত সাম অ্যাশিওর্ড দাবি করা যেতে পারে। উদাহরণস্বরূপ, যদি একজন ৩০ বছর বয়সী ব্যক্তি ২০ বছরের জন্য এই পলিসিটি নেন, সেক্ষেত্রে তাঁকে মাত্র ৪ বছরের জন্য বার্ষিক প্রায় ৭.৫৯ লক্ষ টাকার প্রিমিয়াম দিতে হবে। অথচ, এর সুবিধাগুলি পুরো ২০ বছর ধরেই পাওয়া যাবে।












