বাংলা হান্ট ডেস্ক: এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) থেকে শুরু করে HDFC এবং বন্ধন ব্যাঙ্কের গ্রাহকদের জন্য একটি বড় আপডেট সামনে এসেছে। এমতাবস্থায়, আপনিও যদি এই ব্যাঙ্কগুলির গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রেই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সাথে অর্থাৎ, আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে এই ধরণের পরিবর্তন আসতে চলেছে।
PNB (Punjab National Bank), HDFC ও বন্ধন ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় আপডেট:
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, PNB, HDFC ব্যাঙ্ক এবং বন্ধন ব্যাঙ্কের মতো বড় ব্যাঙ্কগুলি তাদের ATM পলিসি এবং ট্রানজাকশন ফি সংশোধন করেছে। এই পরিবর্তনগুলি সরাসরি গ্রাহকদের প্রভাবিত করবে এবং ডেইলি লিমিটের ওপর পড়বে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: জানিয়ে রাখি যে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তথা PNB তাদের বেশ কয়েকটি ডেবিট কার্ডের দৈনিক টাকার তোলার লিমিট কমিয়েছে। কিছু কার্ডের লিমিট ১ লক্ষ টাকা থেকে কমিয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে। অন্যদিকে প্রিমিয়াম কার্ডের লিমিট ১.৫ লক্ষ টাকা থেকে কমিয়ে ৭৫,০০০ টাকা করা হয়েছে। এর মানে হল, বড় অঙ্কের টাকা তোলার জন্য গ্রাহকদের একাধিকবার ATM-এ যেতে হতে পারে।
আরও পড়ুন: অষ্টম বেতন কমিশন সংক্রান্ত নতুন আপডেট! জেনে রাখা প্রয়োজন সরকারি কর্মচারীদের
HDFC ব্যাঙ্ক: এদিকে, HDFC ব্যাঙ্কও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেছে। যেখানে বলা হয়েছে যে, এখন থেকে UPI ব্যবহার করে ATM থেকে টাকা তোলাও ফ্রি ট্রানজাকশন লিমিটের অন্তর্ভুক্ত হবে। এর মানে হল, কোনও গ্রাহক যদি পূর্বনির্ধারিত ফ্রি লিমিট অতিক্রম করেন, সেক্ষেত্রে প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য ওই গ্রাহককে ২৩ টাকা এবং তার সঙ্গে ট্যাক্স চার্জ করা হবে। আগে UPI-এর মাধ্যমে নগদ টাকা তোলাকে আলাদাভাবে গণ্য করা হতো। কিন্তু এখন থেকে এটিকে সাধারণ ATM থেকে টাকা তোলার মতোই বিবেচনা করা হবে।
আরও পড়ুন: চোটের সম্মুখীন রোনাল্ডো! খেলবেন বিশ্বকাপে? CR7-কে বাদ দিয়ে দল ঘোষণা পর্তুগালের
বন্ধন ব্যাঙ্ক: এছাড়াও, বন্ধন ব্যাঙ্কও তাদের ATM ব্যবহারের নিয়ম পরিবর্তন করেছে। এই ব্যাঙ্ক নিজেদের ATM-এ প্রতি মাসে ৫ টি বিনামূল্যে আর্থিক লেনদেন এবং মেট্রো শহরগুলিতে অন্যান্য ব্যাঙ্কের ATM-এ ৩ টি ও নন-মেট্রো শহরগুলিতে ৫ টি বিনামূল্যে ট্রানজাকশন করতে দেবে। এরপর প্রতিটি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ২৩ টাকা এবং নন-ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ১০ টাকা চার্জ ধার্য করা হবে। এদিকে, অ্যাকাউন্টে অপর্যাপ্ত অর্থের কারণে ট্রানজাকশন ব্যর্থ হলে, অতিরিক্ত ২৫ টাকা চার্জ দিতে হবে।












