চোটের সম্মুখীন রোনাল্ডো! খেলবেন বিশ্বকাপে? CR7-কে বাদ দিয়ে দল ঘোষণা পর্তুগালের

Published on:

Published on:

Will Cristiano Ronaldo play in this year's World Cup.
Follow

বাংলা হান্ট ডেস্ক: কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) অনুরাগীদের জন্য এবার একটি দুঃসংবাদ সামনে এসেছে। মূলত, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো মেক্সিকো এবং আমেরিকার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না। স্বাভাবিকভাবেই, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে এই খবরটি ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। জানিয়ে রাখি যে, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গত ফেব্রুয়ারির শেষের দিকে তাঁর ক্লাব দল আল নাসরের হয়ে খেলার সময় এই চোটের সম্মুখীন হন। তারপর থেকে এই অভিজ্ঞ খেলোয়াড় লাগাতার চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। পর্তুগালের টিম ম্যানেজমেন্ট তাঁকে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য সময় দিতে এই ম্যাচগুলি থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোনাল্ডোকে (Cristiano Ronaldo) বিশ্রাম দেওয়া হচ্ছে:

এদিকে, দল নির্বাচনের সময় পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ স্পষ্ট করে জানিয়েছেন যে, রোনাল্ডোকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণই ‘সতর্কতামূলক’। পাশাপাশি, কোচ অনুরাগীদের আশ্বস্ত করে জানান, ‘এটি একটি সামান্য পেশীর চোট। আমরা আত্মবিশ্বাসী যে রোনাল্ডো এক বা দুই সপ্তাহের মধ্যে মাঠে ফিরবে।’ মার্টিনেজ আরও জোর দিয়ে বলেন যে, পুরো মরশুম জুড়ে ক্রিশ্চিয়ানোর শারীরিক অবস্থা এবং পারফরম্যান্স প্রমাণ করে যে তিনি এখনও সেরা ফর্মে এবং ফিটনেসের মধ্যে রয়েছেন। মার্টিনেজ এটাও জানিয়েছেন যে, দল খুব সতর্কতার সঙ্গে তার কাজের চাপ সামলাচ্ছে, যাতে তিনি বিশ্বকাপে নিজের সেরাটা খেলতে পারেন।

Will Cristiano Ronaldo play in this year's World Cup?

রোনাল্ডোর অনুপস্থিতিতে পর্তুগালের পরিকল্পনা: জানিয়ে রাখি যে, পর্তুগালের আগামী ২৮ মার্চ অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকোর সঙ্গে এবং আগামী ৩১ মার্চ আটলান্টায় আমেরিকার সঙ্গে খেলার কথা রয়েছে। এই ম্যাচগুলিকে বিশ্বকাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। তাই, বড় কোনও ঝুঁকি এড়াতে কোচ মার্টিনেজ অভিজ্ঞ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার কৌশল গ্রহণ করেছেন। এমতাবস্থায়, রোনাল্ডো ছাড়াও বের্নার্দো সিলভার মতো অভিজ্ঞ খেলোয়াড়েরাও দলে নেই। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে কোচের প্রধান উদ্দেশ্য হল তাঁর দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়রা যেন মানসিকভাবে ও শারীরিকভাবে সতেজ থাকেন, এই বিষয়টি সবার আগে নিশ্চিত করা।

আরও পড়ুন: অবশেষে এল সেই সুসংবাদ! IPL ২০২৬-এর আগে অনুরাগীদের চিন্তা কমালেন খোদ KKR কোচ

রোনাল্ডো কী ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলতে পারবেন: রোনাল্ডোকে ঘিরে অনুরাগীদের সব থেকে বড় প্রশ্ন হল তিনি আসন্ন বিশ্বকাপে আদৌ অংশগ্রহণ করবেন কিনা। এমতাবস্থায়, কোচ মার্টিনেজ নিশ্চিত করেছেন যে, দলে রোনাল্ডোর জায়গা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং তাঁর এই চোট তাদের বিশ্বকাপের পরিকল্পনায় কোনও সমস্যার সৃষ্টি করছে না। অনুমান করা হচ্ছে, তিনি আগামী ২ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। অর্থাৎ, জুনে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তিনি ফিট হয়ে যাবেন। উল্লেখ্য যে, বিশ্বকাপে পর্তুগাল তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১৭ জুন হিউস্টনে। নিজের কেরিয়ারে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে চলেছেন রোনাল্ডো। শুধু তাই নয়, প্রথম বিশ্বকাপ শিরোপা জেতার লক্ষ্য নিয়েই রোনাল্ডো এবার বিশ্বকাপের ময়দানে অবতীর্ণ হবেন।

আরও পড়ুন: হু হু করে বাড়বে বাণিজ্য! ৬ বছর পর ফের খুলছে ভারত-চিনের এই গুরুত্বপূর্ণ ট্রেড রুট

শক্তিশালী দল: এদিকে, ওই ম্যাচগুলিতে রোনাল্ডো না থাকলেও পর্তুগাল একটি শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে। ওই দলে ব্রুনো ফার্নান্দেস থেকে শুরু করে জোয়াও ফেলিক্সের মতো অভিজ্ঞ ফুটবলাররা রয়েছেন। এদিকে, ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার মাতেউস ফার্নান্দেস প্রথমবারের মতো সিনিয়র দলে ডাক পেয়েছেন। প্রায় ২ বছর পর দলে ফিরেছেন গনসালো গুয়েদেসও। তবে, রোনাল্ডো দলে থাকলে যে শক্তি আরও বৃদ্ধি পেত তা আর বলার অপেক্ষা রাখে না।