অবশেষে এল সেই সুসংবাদ! IPL ২০২৬-এর আগে অনুরাগীদের চিন্তা কমালেন খোদ KKR কোচ

Published on:

Published on:

Coach of Kolkata Knight Riders gave a big update for fans.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর IPL-এর আগে এই টুর্নামেন্টে ৩ বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তরফেএকটি বড় আপডেট সামনে এসেছে। ইতিমধ্যেই KKR-এর হেড কোচ অভিষেক নায়ার দলের তারকা শ্রীলঙ্কান ফাস্ট বোলার মাথিশা পাথিরানার ফিটনেস সম্পর্কে একটি আপডেট দিয়েছেন। মূলত, পাথিরানা কবে ফিট হবেন এবং শ্রীলঙ্কা বোর্ডের কাছ থেকে কবে NOC মিলবে সেই বিষয়ে তথ্য সামনে এসেছে। উল্লেখ্য যে, ইতিমধ্যেই বেশ কয়েকজন খেলোয়াড়ের চোটের কারণে KKR সমস্যায় পড়েছে। এদিকে, মিনি নিলামে KKR ১৮ কোটি টাকায় পাথিরানাকে কিনেছিল।

কী জানিয়েছেন KKR (Kolkata Knight Riders)-এর হেড কোচ:

মথিশা পাথিরানা শুরুর দিকে কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না: জানিয়ে রাখি যে, IPL ২০২৬-এর শুরুর দিকে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না মথিশা পাথিরানা। কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ অভিষেক নায়ার শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে, ফ্র্যাঞ্চাইজিটি শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা ইঙ্গিত দিয়েছে যে ২৩ বছর বয়সী পাথিরানা এপ্রিলের মাঝামাঝি নাগাদ পুরোপুরি ফিট হয়ে যেতে পারেন। এর পরেই তিনি KKR শিবিরে যোগ দিতে পারবেন।


পাথিরানার ফিটনেস নিয়ে নায়ার একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন: এদিকে, সাংবাদিক সম্মেলনে অভিষেক নায়ার আরও জানান যে, পাথিরানা বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন এবং তাঁর রিহ্যাব প্রক্রিয়া চলছে। অনুমান করা হচ্ছে যে, এপ্রিলের মাঝামাঝি নাগাদ তিনি ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে যাবেন।

আরও পড়ুন: হু হু করে বাড়বে বাণিজ্য! ৬ বছর পর ফের খুলছে ভারত-চিনের এই গুরুত্বপূর্ণ ট্রেড রুট

হর্ষিত রানা সম্পর্কে অভিষেক নায়ার কী জানিয়েছেন: এদিকে, অভিষেক নায়ার জানিয়েছেন, বর্তমানে হর্ষিত রানা বর্তমানে BCCI-এর সেন্টার অফ এক্সিলেন্সে রয়েছেন। তাঁর চোট সম্পর্কে দল নিশ্চিত তথ্য পেলেই KKR আনুষ্ঠানিকভাবে তাঁর রিপ্লেসমেন্টে নাম ঘোষণা করবে। বর্তমানে নভদীপ সাইনি, সিমারজিৎ সিং এবং কেএম আসিফের মতো বোলাররা দলের সঙ্গে অনুশীলন করছেন। তবে, হর্ষিত রানার জায়গায় কে আসবেন, সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: হয়ে যান সাবধান! এই একটা ভুল করলেই পড়বেন বিপদে, গ্রাহকদের সতর্ক করে কী জানাল SBI?

নায়ার জানান, ‘হর্ষিত বর্তমানে BCCI-এর সেন্টার অফ এক্সিলেন্স (CoE)-তে আছেন। সেখান থেকে আপডেট পাওয়ামাত্রই আমরা তাঁর রিপ্লেসমেন্টের ঘোষণা করব। আজ প্রথম অনুশীলন ম্যাচ, এবং ২৩ তারিখে আরেকটি ম্যাচ আছে। আমরা অনুশীলন ম্যাচের মাধ্যমে আমাদের খেলোয়াড়দের পরখ করে নিতে চাই। অনুশীলন ম্যাচ চলাকালীন আমরা দলে অন্তর্ভুক্ত সকল খেলোয়াড়ের ওপর নজর রাখব।’