হয়ে যান সাবধান! এই একটা ভুল করলেই পড়বেন বিপদে, গ্রাহকদের সতর্ক করে কী জানাল SBI?

Published on:

Published on:

State Bank of India warned the customers for this reason.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের বৃহত্তম ব্যাঙ্ক হিসেবে বিবেচিত হয় SBI (State Bank of India)। সমগ্র দেশজুড়ে এই ব্যাঙ্কের কোটি কোটি গ্রাহক রয়েছেন। এদিকে, গ্রাহকদের সুবিধার্থে এবং তাঁদের জালিয়াতি থেকে সতর্ক করার লক্ষ্যে প্রায়শই সতর্কতা জারি করে এই ব্যাঙ্ক। সেই রেশ বজায় রেখেই SBI ফের একটি সতর্কতা জারি করেছে। এমতাবস্থায়, আপনিও যদি SBI-র গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে সেটি আপনার জেনে রাখা প্রয়োজন। মূলত, ব্যাঙ্কটি জানিয়েছে যে, সাইবার প্রতারকরা SBI-র গ্রাহকদের ঠকানোর জন্য একটি নতুন কৌশল অবলম্বন করে ভুয়ো ‘ব্যাঙ্ক লেটার’ এবং ‘KYC’ অ্যালার্ট পাঠাচ্ছে। যেখানে প্রতারকরা এপিকে (APK) ফাইল পাঠাচ্ছে। যা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আদৌ নিরাপদ নয়। এই আবহে ব্যাঙ্কটি তার গ্রাহকদের শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর যেমন: গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টো থেকে অ্যাপ ইনস্টল করার পরামর্শ দিয়েছে।

সতর্ক করল SBI (State Bank of India):

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি পোস্ট শেয়ার করে SBI জানিয়েছে, “প্রতারকরা ক্ষতিকর APK লিঙ্কসহ ভুয়ো ‘ব্যাঙ্ক লেটার’ এবং ‘KYC অ্যালার্ট’ পাঠাচ্ছে। এগুলিতে একবার ট্যাপ করলেই আপনার ফোন ঝুঁকির সম্মুখীন হতে পারে এবং টাকা হাতিয়ে নেওয়া হতে পারে। শুধুমাত্র প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন।” পোস্টটিতে আরও বলা হয়েছে, ‘কখনোই সন্দেহজনক APK ইনস্টল করবেন না। সাইবার জালিয়াতির অভিযোগ জানাতে ১৯৩০ নম্বরে ফোন করুন।’

State Bank of India warned the customers for this reason.

গ্রাহকদের উদ্দেশ্যে SBI-র পরামর্শ: অর্থাৎ, গ্রাহকদের উদ্দেশ্যে SBI স্পষ্ট জানিয়েছে যে নিরাপদে থাকার লক্ষ্যে শুধুমাত্র প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করা উচিত। পাশাপাশি কোনও অজানা উৎস থেকে প্রাপ্ত APK ফাইলে কখনোই ক্লিক করবেন না।

আরও পড়ুন: অষ্টম বেতন কমিশনে সরকারি কর্মচারীদের জন্য টাকার বৃষ্টি! মিলবে ১৫ লক্ষ টাকা পর্যন্ত এরিয়ার?

কীভাবে একটি নকল অ্যাপ শনাক্ত করবেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, যেকোনও অ্যাপ ডাউনলোড করার আগে, ডেভেলপারের নাম যাচাই করুন। প্রতারকরা প্রায়শই আসল কোম্পানির নামের মতো নাম ব্যবহার করে। এই বিষয়ে সতর্ক থাকা জরুরি। আসল অ্যাপগুলিতে সাধারণত লক্ষ লক্ষ ডাউনলোড থাকে। ভুয়ো অ্যাপগুলির ইনস্টল সংখ্যা প্রায়শই কম থাকে।

আরও পড়ুন: IPL ২০২৬-এর আগে ভারতের T20 সিরিজের ঘোষণা! এই দেশে ৩ টি ম্যাচ খেলবে সূর্যবাহিনী

এছাড়াও, শুধু স্টার বা রেটিং দেখলেই হবে না, রিভিউগুলিও পড়তে হবে। যদি সব রিভিউ একই রকম হয় বা তাতে ভুল থাকে, সেক্ষেত্রে সতর্ক হন। এদিকে, কোনও অ্যাপ ইনস্টল করার আগে, সেটি কী ধরণের অ্যাক্সেস চাইছে তা যাচাই করে নিন। উদাহরণস্বরূপ, যদি সেটি সরাসরি আপনার কন্টাক্ট লিস্ট বা গ্যালারিতে অ্যাক্সেস চায় সেক্ষেত্রে সতর্ক হন।