বাংলা হান্ট ডেস্কঃ সাময়িকভাবে বাড়ছে তারকেশ্বর ডিভিশনে লোকাল ট্রেনের (Howrah-Tarakeshwar Special Trains) সংখ্যা। আগামীকাল অর্থাৎ ২০ই জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ (West Bengal Day) উপলক্ষে বড়সড় অনুষ্ঠানের আয়োজন করছে পশ্চিমবঙ্গ সরকার। তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে লক্ষ লক্ষ মানুষ হাজির হবেন বলেই আশা করা হচ্ছে। আর সাধারণ মানুষের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী যাতায়াতের মাধ্যম হল লোকাল ট্রেন। তাই হাওড়া-তারকেশ্বর রুটে বাড়ানো হল লোকাল ট্রেন।
যেমনটা জানা যাচ্ছে হাওড় থেকে শেওড়াফুলি হয়ে তারকেশ্বর ও গোঘাট পর্যন্ত লাইনে ৭টি স্পেশাল লোকাল ট্রেন চালু হচ্ছে। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে ট্রেনের নাম্বার ও টাইমটেবিল প্রকাশ্যে আনা হয়েছে। তাই আপনিও যদি আগামীকাল কলকাতা যাওয়ার প্ল্যান বা তারকেশ্বরে বিশেষ সভায় জন দিতে চান তাহলে নিচে দেওয়া ট্রেনের তালিকা ও সময়সূচি দেখে নিন।
হাওড়া তারকেশ্বর রুটে স্পেশাল ট্রেনের সময়সূচি (Howrah-Tarakeshwar Special Trains)
- 03063 Howrah-Tarakeshwar – এই ট্রেনটি সকাল ৭টা বেজে ৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ও ৯টা বেজে ১২ মিনিটে তারকেশ্বর পৌঁছাবে।
- 03066 Tarakeshwar-Sheoraphuli – সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে তারকেশ্বর থেকে যাত্রা শুরু করে এই ট্রেনটি ১০টা ৩৫ মিনিটে শেওড়াফুলি পৌঁছাবে।
- 03065 Sheoraphuli-Tarakeshwar – এই ট্রেনটি সকাল ১০টা বেজে ৪৮ মিনিটে শেওড়াফুলি থেকে ছাড়বে ও ১১ টা বেজে ৪৫ মিনিটে তারকেশ্বর পৌঁছাবে।
- 03067 Tarakeshwar-Aarambag – তারকেশ্বর থেকে সকাল ৭টা বেজে ২০ মিনিট থেকে ছেড়ে এই ট্রেনটি ৮ টায় আরামবাগ পৌঁছাবে।
- 03068 Aarambag-Tarakeshwar – আরামবাগ থেকে সকাল ৮টা ৭ মিনিটে ছেড়ে সকাল ৮ টা বেজে ৩৯ মিনিটে তারকেশ্বর পৌঁছাবে।
- 03069 Tarakeshwar-Goghat – এই ট্রেনটি সকাল ১০টা ২১ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়বে ও ১১টা ০৮ মিনিটে গোঘাট পৌঁছাবে।
- 03070 Goghat-Tarakeshwar – এই স্পেশাল ট্রেনটি সকাল ১১টা বেজে ২০ মিনিটে গোঘাট স্টেশন থেকে ছেড়ে ১২টা ১০ মিনিটে তারকেশ্বর পৌঁছাবে।
উপরে দেওয়া সমস্ত ট্রেনগুলি অল স্টপেজ হবে বলেই জানানো হয়েছে। ফলে যাত্রীদের কলকাতা পৌঁছাতে বেশ কিছুটা সুবিধা হবে বলেই আশা করা হচ্ছে।
আরও পড়ুনঃ কথা রাখলেন মুখ্যমন্ত্রী, তিনটি নতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির নির্দেশ স্বাস্থ্য দফতরের
অবশ্য শুধু নতুন স্পেশাল ট্রেনই নয়, এর সাথে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বাড়ানো হয়েছে। 37361 Howrah-Aarambag লোকাল যেটা হাওড়া থেকে আরামবাগ পর্যন্ত যেত সেটিকে গোঘাট অবধি চালানো হবে। এবং 37362 Goghat-Howarh হিসাবে ১২টা বেজে ২০ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে গোঘাট থেকে রওনা দেবে।
প্রসঙ্গত, ১৯৪৭ সালের এপ্রিলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে তারকেশ্বরে এক বা বিশেষ সভার আয়োজন করা হয়েছিল। সেই কারণেই, আগামীকাল ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই ভিড় সামাল দেওয়ার জন্য এই বিশেষ ব্যবস্থা করেছে ভারতীয় রেল।













