২০ শতাংশ DA বেড়েছে! এবার সপ্তম বেতন কমিশন নিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

7th Pay Commission announcement for state Government employees by CM Suvendu Adhikari
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য বাজেটে সরকারি কর্মীদের (State Government Employees) ২০ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন তাঁরা। সেই সুখবরের রেশ কাটতে না কাটতেই সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতে আরও চওড়া হয়েছে রাজ্য সরকারি কর্মীদের মুখের হাসি।

সপ্তম বেতন কমিশন নিয়ে কী ঘোষণা মুখ্যমন্ত্রীর? | (7th Pay Commission)

সপ্তম বেতন কমিশন গঠনে আগেই অনুমোদন দিয়েছিল নতুন রাজ্য সরকার। প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়। এবার নয়া পে কমিশন গঠনের দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ চলবে ঝড়বৃষ্টির তাণ্ডব! আজ দক্ষিণবঙ্গের ৫ জেলায় সতর্কতাঃ আবহাওয়ার খবর

সোমবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করার পর একটি সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে সপ্তম পে কমিশন গঠনের কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “সপ্তম বেতন কমিশনের নোটিফিকেশন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ডিসেম্বর মাস অবধি সময় দেওয়া হয়েছে”।

এছাড়া অষ্টম বেতন কমিশন নিয়েও বড় আপডেট দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, “সপ্তম বেতন কমিশনের নোটিফিকেশন হয়ে গিয়েছে। ২৮-২৯ নাগাদ অষ্টম বেতন কমিশন নিয়ে ভাবব”।

7th Pay Commission

এবারের বাজেটে শিক্ষা, নিয়োগ, স্বাস্থ্য সহ প্রায় সকল খাতে বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের জন্য একধাক্কায় ২০ শতাংশ ডিএ-ও বাড়িয়েছে সরকার। ফলে কেন্দ্র-রাজ্য ফারাক অনেকটা কমে গিয়েছে।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীন ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা আগামী ১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। ফলে কেন্দ্র-রাজ্য ফারাক ৪২ শতাংশ থেকে কমে মাত্র ২২ শতাংশে এসে দাঁড়িয়েছে। এবার সপ্তম বেতন কমিশন নিয়েও বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নয়া পে কমিশন গঠনের কথা জানালেন তিনি।