৫০-৬০ হাজারে পৌঁছতে পারে রাজ্য সরকারি কর্মীদের বেসিক বেতন! সপ্তম পে কমিশন নিয়ে বড় আপডেট

Published on:

Published on:

7th Pay Commission State Government employees salary hike update

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার পর সপ্তম পে কমিশনের (7th Pay Commission) ঘোষণা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের শুরুর দিকেই নয়া বেতন কমিশন লাগু হতে পারে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) মূল বেতন কতটা বাড়বে সেই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন কর্মী সংগঠন তরফে কমিশনের কাছে নিজেদের দাবিদাওয়া পেশ করা হয়েছে।

সপ্তম পে কমিশনে বেতন বৃদ্ধি নিয়ে আপডেট | (7th Pay Commission)

গত পে কমিশনের সময় কেন্দ্র ও রাজ্য উভয়ের তরফেই ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরের সুপারিশ করা হয়েছিল। ফলে ষষ্ঠ পে কমিশনে রাজ্য সরকারি কর্মীদের সর্বনিম্ন মূল বেতন ২.৫৭ গুণ বৃদ্ধি পেয়ে ১৭ হাজার টাকায় পৌঁছয়। তবে সপ্তম পে কমিশনের ক্ষেত্রে এই ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩.৮৩ করার দাবি জানিয়েছে একাধিক কর্মী সংগঠন।

7th pay commission(26)

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, কর্মচারী পরিষদ ও কো-অর্ডিনেশন কমিটির তরফে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবিতে সপ্তম বেতন কমিশনে স্মারকলিপি দেওয়া হয়েছে। শুধুমাত্র বঙ্গীয় সচিবালয় কর্মচারী সংঘ ৩.৫ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে।

আরও পড়ুনঃ মায়ের দ্বিতীয় বিয়েতে মুছে যায় না বাবা-মেয়ের সম্পর্ক! ভরণপোষণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

কর্মী সংগঠনগুলির হিসাব বলছে, ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে রাজ্য সরকারি কর্মীদের নূন্যতম মূল বেতন ১৭ হাজার টাকা থেকে বেড়ে প্রায় ৬৫ হাজার ২০০ টাকায় পৌঁছবে। তবে কেন্দ্রের আগে যদি রাজ্যের সুপারিশ পেশ হয়, তাহলে এই ফ্যাক্টর কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, “আমরা ৩.৮ ফিটমেন্ট ফ্যাক্টর চেয়েছি। কারণ কেন্দ্রীয় কর্মী সংগঠনগুলির তরফেও একই দাবি জানানো হয়েছে। আমরা চাইছি এই হারেই এটা হোক। ডিএ বৃদ্ধি করেই নতুন পে কমিশন কার্যকর হবে। সেক্ষেত্রেও কেন্দ্রের হারে বেতন বাড়লে আমাদের সমস্যা নেই।“

তবে সরকারি কর্মীদের একটা বড় অংশের দাবি, সপ্তম পে কমিশনের আগে ডিএ ৬০ শতাংশ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ২ বা ২.১ হতে পারে।

সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফিটমেন্ট ফ্যাক্টর। তাঁদের বেতন কতটা বাড়বে তা এর উপরেই নির্ভরশীল। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও সরকারি কর্মীর নূন্যতম মূল বেতন যদি ২০ হাজার টাকা হয়, তাহলে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরে নতুন মূল বেতন হবে ২০,০০০*৩.৮৩= ৭৬,৬০০ টাকা।

সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরেরই দাবি জানিয়েছে বিভিন্ন সরকারি কর্মী সংগঠন। যদিও শেষ অবধি কতটা বেতন বাড়বে তা কমিশনের সুপারিশ ও সরকারের অনুমোদনের পরেই স্পষ্ট হবে।