গঙ্গাসাগর মেলায় এবার নতুন চমক, জার্মান টেন্ট থেকে বাড়তি বাসের ব্যবস্থা

Published on:

Published on:

Ganga Sagar Mela special arrangements for pilgrims

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের পালাবদলের পর ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। এই সরকার গঠনের পর প্রথম রাজ্যে গঙ্গাসাগর মেলা হচ্ছে। আর এবার গঙ্গাসাগর মেলায় (Ganga Sagar Mela) আর দেখা যাবে না হোগলা পাতার ছাউনি দেওয়া ছোট ছোট ঘর। এর পরিবর্তে পুণ্যার্থীদের জন্য তৈরি করা হবে, জার্মানটেন্টের তাঁবু।

গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা (Ganga Sagar Mela )

এই গঙ্গাসাগর মেলাকে (Ganga Sagar Mela) জাতীয় স্তরে উন্নতি করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিতে চলেছে রাজ্য সরকার। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা করা হয়নি। তবে প্রশাসন সূত্রে খবর অনুযায়ী, এবার বড় আকারের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক থেকে শুরু করে পুলিশের শীর্ষ আধিকারিক ও পূর্ত দপ্তর এবং অন্যান্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সেই বৈঠকেই ঠিক করা হয় এই বছর গঙ্গাসাগর মেলার প্রস্তুতির বিষয়ে বিভিন্ন পরিকল্পনা। প্রসঙ্গত এই বছর গঙ্গাসাগর মেলায় শুরু হবে দশ জানুয়ারি থেকে। প্রতিবছরই বিভিন্ন জায়গা থেকে প্রচুর পুণ্যার্থী আসে এই গঙ্গাসাগর মেলায়। তবে এবার পুণ্যার্থীর সংখ্যা আগের থেকে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

 Ganga Sagar Mela special arrangements for pilgrims

আরও পড়ুন: ট্র্যাফিক ব্লকের জেরে রুট বদল রাজধানী-দুরন্তর, জেনে নিন বিস্তারিত

শুধু পুণ্যার্থী নয় বউ ভিআইপি ব্যক্তিরও সমাগম ঘটে এই গঙ্গাসাগর মেলায়। যার কারনে মেলা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য মেলায় যাবতীয় দায়িত্ব একটু এজেন্সির হাতে তুলে দেওয়া পরিকল্পনা করা হচ্ছে। তারই সঙ্গে পূর্ণ্যার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে বাড়ানো হচ্ছে বাসের সংখ্যা।

বর্তমানে ২৫০টি বাসের পরিবর্তে এবারে প্রায় ৩৫০টি বাস নামানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, রাজ্যের সীমান্ত এলাকা থেকে শুরু করে প্রতি ৩০ কিলোমিটার অন্তর একটি করে হোল্ডিং সেন্টার তৈরি করা হবে। সেখানে পুণ্যার্থীরা বিশ্রাম নিতে পারবেন। প্রতিটি হোল্ডিং সেন্টারে চিকিৎসার ব্যবস্থাও রাখা হবে। ভিভিআইপিদের যাতায়াতের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই মুহূর্তে গঙ্গাসাগরে একটি হেলিপ্যাড রয়েছে। মেলা শুরুর আগেই আরও পাঁচটি হেলিপ্যাড তৈরি করা হবে। অর্থাৎ, সব মিলিয়ে হেলিপ্যাডের সংখ্যা বেড়ে হবে ছয়। তারই সঙ্গে ভিআইপি ব্যক্তিদের যাতায়াতের জন্য কুড়িটি হেলিকপ্টার ভাড়া করা পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি গঙ্গাসাগরের পাদ ধরে ১৬ টি জায়গায় গঙ্গা আরতি করার ব্যবস্থা থাকছে (Ganga Sagar Mela)।