বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগে সরকারি হাসপাতালের (Government Hospitals) চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় সুখবর। বছরে অন্তত ৩০ দিন কাজ করলেই এবার বোনাস পাওয়ার সুযোগ থাকছে। স্বাস্থ্যদপ্তরের নয়া নির্দেশ অনুযায়ী, আর্থিক বছরে কর্মীদের মোট বেতন বা মজুরির ৮.৩৩ শতাংশ হারে এই বোনাস দেওয়া হবে। দুর্গাপুজো ও ইদের আগেই এই টাকা মেটানোর কথা বলা হয়েছে।
Government Hospitals : ৩০ দিন কাজ করলেই বোনাস
স্বাস্থ্যদপ্তরের নির্দেশ অনুযায়ী, ৩১ মার্চে শেষ হওয়া আর্থিক বছরে অন্তত ৩০ দিন কাজ করেছেন এমন সমস্ত চুক্তিভিত্তিক কর্মী বোনাসের জন্য যোগ্য হবেন। অর্থাৎ বছরে মাত্র এক মাস কাজ করলেও এই সুবিধা পাওয়া যাবে। নিরাপত্তারক্ষী, সাফাই, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং হাউসকিপিংয়ের মতো কাজে থাকা প্রায় হাজারখানেক চুক্তিভিত্তিক কর্মী এই বোনাসের আওতায় আসবেন। তাঁদের বছরে পাওয়া মোট বেতন বা মজুরির ৮.৩৩ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্যদপ্তর।
কীভাবে দেওয়া হবে বোনাসের টাকা?
নির্দেশে বোনাস দেওয়ার পদ্ধতিও স্পষ্ট করে দেওয়া হয়েছে। হাসপাতাল (Government Hospitals) সরাসরি কর্মীদের হাতে প্রথমে টাকা দেবে না। যে এজেন্সির মাধ্যমে ওই কর্মীরা নিয়োগ পেয়েছেন, প্রথমে সেই এজেন্সিকেই বোনাসের টাকা দিতে হবে।
এরপর কর্মীদের বোনাস দেওয়া হয়েছে, তার প্রমাণপত্র সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে এজেন্সিকে। সেই প্রমাণ পাওয়ার পর হাসপাতাল এজেন্সিকে বোনাসের টাকা পরিশোধ করবে। হাসপাতালে কর্মীদের মাসিক পারিশ্রমিক যে খাত থেকে দেওয়া হয়, সেই একই খাত থেকেই বোনাসের অর্থ মেটাতে হবে বলে নির্দেশে জানানো হয়েছে।
পুরনো বকেয়া বোনাসও মেটানোর নির্দেশ
শুধু চলতি বছরের বোনাস নয়, আগের বছরগুলিতে কোনও চুক্তিভিত্তিক কর্মীর বোনাস বকেয়া থাকলে সেটিও মিটিয়ে দিতে হবে। স্বাস্থ্যদপ্তরের নির্দেশিকায় এই বিষয়টিও স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ রেশন কার্ড থাকলেও বন্ধ হতে পারে রেশন! কোন ভুলে এমন হবে, জেনে নিন
অর্থাৎ, নির্দিষ্ট শর্ত পূরণ করা চুক্তিভিত্তিক কর্মীরা চলতি বছরের পাশাপাশি আগের বছরের বকেয়া বোনাস পাওয়ার যোগ্য হলে সেই টাকাও তাঁদের মেটাতে হবে (Government Hospitals)।













